কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বান্দ্রায় নতুন বিলাসবহুল ফ্ল্যাট কিনে বিতর্কে অমিতাভ
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১, ০১:৫৭:৫২ পিএম
  • / ৩৮৮ বার খবরটি পড়া হয়েছে

মুম্বাইয়ের আন্ধেরিতে ৩১ কোটি টাকা দিয়ে বিলাসবহুল ডুপ্লে ফ্ল্যাট কিনলেন অমিতাভ বচ্চন। ৫ হাজার ১৮৪ স্কোয়ার ফিটের এই ফ্ল্যটটি কিনে বিতর্কে জড়িয়ে পড়েছেন বিগ বি। রেজিস্ট্রেশনের নথি অনুযায়ী বান্দ্রার ৩৪ তলা আবাসনের ২৭ ও ২৮ তলা জুড়ে তৈরি হলো অমিতাভের নতুন ঠিকানা। থাকবে ৬টি গাড়ি পার্কিং এর সুবিধা । গোটা দেশজুড়ে যখন ভয়াবহ অতিমারি চলছে, তখন অমিতাভর এই বিলাসবহুল ডুপ্লে কেনার সমালোচনা করেছেন অনেকেই। ‘জলসা’,’জনক’ এর পর শহরে বিগ-বির নতুন ঠিকানার দাম শুনে চোখ কপালে উঠেছে তার ভক্তদেরও। অবশ্য সূত্রের খবর, কত বছর ৩১ ডিসেম্বরেই এই ডুপ্লে কিনে ফেলেছিলেন অভিনেতা। বাকি ছিল রেজিস্ট্রেশন। বিশেষজ্ঞদের মতে সমালোচনা যতই হোক না কেন, ফ্ল্যাট কেনার মোক্ষম সময় বেছে নিয়েছিলেন অমিতাভ বচ্চন। তাদের মতে কোভিডের জেরে রিয়েল এস্টেট ব্যবসা একেবারে ধসে পড়েছে। এই পরিস্থিতিতে তা চাঙ্গা করতে পাশে দাঁড়িয়েছে মহারাষ্ট্র সরকার। সরকারিভাবে ৩১ মার্চ পর্যন্ত স্ট্যাম্প ডিউটি ৫ শতাংশ থেকে ২ শতাংশ করে দেয়া হয়েছে। আর তার ফলে ৬২ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটির বিনিময় ৩১ কোটি টাকায় ৫ হাজার ১৮৪ স্কোয়ার ফিটের ডুপ্লে কিনতে পারলেন বিগ বি। সূত্রের খবর, শুধু অমিতাভ নয় করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বহু ব্যবসায়ী,উদ্যোগপ্রতি,অভিনেতারা সম্পত্তি কিনতে উদ্যোগী হয়েছেন। ব্যবসায় মন্দার কারনে একদিকে ফ্ল্যাটের দাম যেমন কমে গেছে, তার ওপর সরকার স্ট্যাম্প ডিউটিতে ছাড়েরঘোষণা করেছে। প্রসঙ্গত, সানি লিওন ও পরিচালক আনন্দ এল রাই মুম্বাইয়ের এই আবাসনে একই ধরনের বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team