কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বাজ ঠেকাতে যন্ত্র বসাচ্ছে পুরসভা
কল্লোল মণ্ডল Published By:  • | Edited By: শৌভিক পাণ্ডা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১, ০৫:২৮:৩৩ পিএম
  • / ৪৩০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: শৌভিক পাণ্ডা

সোমবার বিকেলের পর রজ্যের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। এই বজ্রপাতের ঘটনায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ২৭ জন মানুষ প্রাণ হারান। একদিনে ২৭ জন মানুষের বজ্রাঘাতে প্রাণ হারানোর ঘটনায় উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। বারে বারেই এইভাবে বজ্রাঘাতে মানুষের প্রাণ হারানো ঠেকাতে সচেষ্ট হল প্রশাসন। বিজ্ঞানীদের সহায়তায় তাই কলকাতা পুরসভার উদ্যোগ বেশ কয়েকটি স্থানে বজ্র নিরোধক যন্ত্র বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে দেশপ্রিয় পার্ক, যতীন দাস পার্ক, পাটুলি, ম্যাডক্স স্কোয়ার, সরশুনা এলাকায় এই যন্ত্র বসানো হয়েছে। কোভিড পরিস্থিতির মধ্যেও কলকাতার আরও কয়েকটি স্থানে ধাপে ধাপে এই যন্ত্র বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার পুর প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য দেবাশিস কুমার জানান, ‘বজ্রপাতে মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নিয়ে বজ্রপাত ঠেকাতে বিভিন্ন স্থানে এই যন্ত্র বসানো হচ্ছে। ত্রিফলা ফলার মতো দেখতে এই যন্ত্রের অংশ বাজকে আকর্ষণ করে মাটিতে নামিয়ে প্রাণহানির মতো ঘটনা ঠেকানোর কাজ করবে। বালিগঞ্জ সায়েন্স কলেজের বিজ্ঞানীরা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এই যন্ত্র তৈরি করেছেন। তবে প্রাথমিক গবেষণায় দেখা গেছে, বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রপাতের ঘটনা বেশি দেখা যায়, এবং তাতে প্রাণহানির ঘটনাও ঘটে। যারফলে এই বজ্রাঘাতে মৃত্যুর সংখ্যা প্রতি বছরেই বেড়ে চলেছে। যা চিন্তায় ফেলেছে প্রশাসন সহ বিজ্ঞানীদের।’ বিজ্ঞানীদের আরও ধারনা, পরিবেশে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় এই বজ্রপাতের ঘটনা প্রতিদিন বেড়েই চলেছে। কলকাতাতে এই যন্ত্রের সুফল মিললে আগামী দিনে সারা দেশে এই যন্ত্র বসানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team