কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
পারাগুয়েকে হারাল ব্রাজিল, কলম্বিয়া আটকে দিল আর্জেন্তিনাকে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১, ০৪:২৭:০৮ পিএম
  • / ৩০৯ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

বিশ্ব কাপের কোয়ালিফাইং ম্যাচে ব্রাজিলের জয়ধারা অব্যাহত। কিন্তু আগের ম্যাচের মতো আবার আটকে গেল আর্জেন্তিনা।

মঙ্গলবার ব্রাজিল এবং আর্জেন্তিনা–দুই হেভিওয়েটেরই ম্যাচ ছিল বিপক্ষ দেশের মাটিতে। সেখানে ব্রাজিল ২-০ গোলে পারাগুয়েকে হারালেও আর্জেন্তিনা কলম্বিয়ার বিরুদ্ধে ২-০ এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ম্যাচ শেষ করল ২-২ গোলে। এর ফলে ছয় ম্যাচের শেষে ব্রাজিল যখন ১৮ পয়েন্টে পৌছে গেল, তখন আর্জেন্তিনা পড়ে রইল ১২ পয়েন্টে।

ব্রাজিল ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। গোল করেন নেমার। ডান দিক থেকে গ্যাব্রিয়েল জেসুসের সেন্টার  ভলি করে গোল করতে গিয়েছিলেন রিচার্লিসন। কিন্তু বল ধরতে পারেননি। বল চলে যায় ফাঁকায় দাঁড়ানো নেমারের কাছে। ঠান্ডা মাথায় গোল করেন নেমার। ব্রাজিলের দ্বিতীয় গোলটি হয় সংযুক্ত সময়ের তিন মিনিটে। গোল করেন পরিবর্ত হিসেবে নামা লুকাস পাকেটা। রবিবার থেকে ব্রাজিলেই শুরু হচ্ছে কোপা আমেরিকা। তার আগে পর পর দুটো ম্যাচ জিতে মনোবল বাড়িয়ে নিয়ে মাঠে নামতে পারবে তিতের ছেলেরা। আগের ম্যাচে ইকোয়েডরকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।

ব্রাজিল যখন পর পর দুটো ম্যাচ জিতে গেল, তখন আর্জেন্তিনা পর পর দুটো ম্যাচে এগিয়ে গিয়েও জিততে পারল না। আগের ম্যাচে চিলির সঙ্গে এগিয়ে গিয়েও জিতে মাঠ ছাড়তে পারেনি লিওনেল মেসির দল। ম্যাচ শেষ হয়েছিল ১-১ গোলে। এদিনও মাত্র আট মিনিটের মধ্যে দু গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। তিন মিনিটে গোল করেন ক্রিশ্চিয়ানো রোমেরো এবং আট মিনিটে ব্যবধান বাড়ান লিয়ানড্রো প্যারেডস। দু গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি কলম্বিয়া। ৫১ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন লুই মুরিয়েল। ম্যাচ যখন প্রায় শেষ হয়ে গিয়েছে তখন সংযুক্ত সময়ের চার মিনিটে গোল করে আর্জেন্তিনার নিশ্চিত জয় কেড়ে নেন ম্যাগুয়েল বোরহা।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team