কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
পর্যালোচনা বৈঠকে অনুপস্থিত মুকুল, রাজীব
দেবজ্যোতি ঘোষ Published By:  • | Edited By: কাকলি গোস্বামী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১, ১০:৩৪:৪৫ পিএম
  • / ৩৮৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: কাকলি গোস্বামী

মঙ্গলবার হেস্টিংসের নির্বাচনী পর্যালোচনা বৈঠকে উপস্থিত থাকলেন না মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির প্রথম সারির নেতৃত্ব। দলীয় কাজে দিল্লিতে থাকায় বৈঠকে উপস্থিত থাকতে পারেননি শুভেন্দু অধিকারী।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ও পরে বারবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপির নেতাদের। কখনও প্রার্থী তালিকা ঘোষণার পরে, কখনও বা তৃণমূল কংগ্রেস থেকে নেতা বা বিধায়ক ভাঙিয়ে টিকিট দেওয়াকে কেন্দ্র করে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে বিজেপির মুরলীধর সেনের অফিস অথবা হেস্টিংসের বিজেপির  নির্বাচনী কার্যালয়। নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় দলীয় সভাপতি পরিবর্তন নিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে স্বয়ং দিলীপ ঘোষকে। নির্বাচনের আগে ও পরে শৃঙ্খলা নিয়ে তেমন কোনও কথা না বললেও, এবার  বিশৃঙ্খলা ঠেকাতে শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করল বিজেপি রাজ্য নেতৃত্ব।শৃঙ্খলা রক্ষা কমিটি গঠনের শুরুতেই শৃঙ্খলা ভাঙলেন দলীয় নেতারা। এরই মধ্যে মুকুল রায়ের অনুপস্থিতি নিয়ে তাঁর বক্তব্য ও দিলীপ ঘোষের বক্তব্যর মধ্যে বিস্তর ফারাক দেখা গেছে। মঙ্গলবারের পর্যালোচনা বৈঠকে যে কমিটি গঠন করা হয়েছে, সেই শৃঙ্খলা রক্ষা কমিটির মাথায় আছেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, কমিটির অপর দুই সদস্য বিশ্বপ্রিয় রায়চৌধুরী, রথীন ঘোষ।

মুকুল রায় অনুপস্থিত হওয়া নিয়ে দলের অভ্যন্তরে এরই মধ্যে  গুঞ্জন শুরু হয়েছে। মুকুল রায় নিজেই জানিয়েছেন এদিনের হেস্টিংসের পর্যালোচনা বৈঠকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি, এরপর তিনি আরও জানিয়েছেন বর্তমানে তিনি মনঃকষ্টে আছেন। যদিও রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন সকলের মতো তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকের শুরুতেই পর্যালোচনা আগেই তাল কাটলো দলীয় নেতৃত্বের। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সে সম্বন্ধে কোন খবরই ছিল না রাজ্য সভাপতির কাছে। দাবি দিলীপ ঘোষের। এ নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে পিছপা হলেন না তিনি । সব মিলিয়ে বিজেপির অন্দরের ছন্নছাড়া ছবিটা স্পষ্ট, বলছে রাজনৈতিক মহল।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team