কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
নারদ মামলায় নিম্ন আদালতের জামিনের আদেশে স্থগিতাদেশ হাই কোর্টের
শৌভিক পাণ্ডা Published By: 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১, ০২:০০:১০ পিএম
  • / ৩৬৬ বার খবরটি পড়া হয়েছে

নারদ মামলায় আবারও মোড়। সোমবার রাতেই নিম্ন আদালতের জামিনের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। সূত্রের খবর, নিম্ন আদালতে এই চার হেভিওয়েট নেতার জেল হেফাজতের আবেদন খারিজ হওয়ার সঙ্গে সঙ্গে সিবিআইয়ের তরফে দিল্লি থেকে সলিসিটর জেনারেল কলকাতা হাই কোর্টের কাছে অনলাইনে আবেদন জানান। প্রধান বিচারপতি ভার্চুয়াল মাধ্যমে সিবিআইয়ের আবেদন শুনে আজ সোমবার নিম্ন আদালতের রায়ের ওপর স্হগিতাদেশ জারি করেন। নিজের বাড়ি থেকে এই মামলা শুনে প্রধান বিচারপতি যে রায় দেন তাতে আজ ছাড়া পাচ্ছেন না ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। আজ তাঁদের মেডিক্যাল করিয়ে রাতে নিয়ে যাওয়া হবে প্রেসিডেন্সি জেলে। গভীর রাতের খবর তাঁদের শারীরিক পরীক্ষা করানো হয় নিজাম প্যালেসের সিবিআই দফতরে। কমান্ড হাসপাতাল থেকে ৫ জন ডাক্তারের দল তাঁদের পরীক্ষা করেন। পরে তাঁদের নিয়ে যাওয়ার কথা হয় পিজির উডবার্ণ ওয়ার্ডে। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে উডবার্ণ ওয়ার্ডে নিয়ে যাওয়ার খবর মেলে। কিন্তু গভীর রাতে তাঁদের প্রেসিডেন্সি জেলেই নিয়ে যাওয়ার খবর মেলে। ভোর রাতে অসুস্থ বোধ করলে মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায় কে পিজির উডবার্ণ ওয়ার্ডে নিয়ে আসা হয়। সেখানে মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে ভর্তি করা হয়। সুব্রত মুখোপাধ্যায়কে ফের প্রেসিডেন্সি জেলেই ফেরৎ আনা হয়। সূত্রের খবর মদন মিত্রের শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

আসলে এদিন সকাল থেকেই সিবিআই এই চারজনকে  নিয়ে মে টানাপোড়েন চালায় তা গভীর রাতেও অব্যাহত থাকে। নিজাম প্যালেসে আসেন সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী, ফিরহাদ হাকিমের দুই কন্যা, বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁদের কাউকেই ভেতরে যেতে দেয়নি এখানে দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরে সবাই বাড়ি ফিরে যেতে বাধ্য হন।

আগামী বুধবার এই মামলার ফের শুনানি হবে হাই কোর্টে। ততদিন তাঁদের জেল হেফাজতেই থাকতে হবে। অপরদিকে, উচ্চ আদালতের এই রায় একতরফা বলে তৃণমূলের আইনজীবী অনিন্দ্য রাউত জানিয়েছেন। তিনি বলেন পরবর্তী পদক্ষেপ দলের মতামত অনুসারে নেওয়া হবে। জানা গেছে এদিন কলকাতা হাই কোর্টে সিবিআইয়ের তরফে এদের জামিন বাতিলের আবেদনের পাশাপাশি ফৌজদারি আইনের ৪০৭ ধারা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে ভিন রাজ্যে মামলা স্থানান্তরের আবেদনও জানান হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে সিবিআইয়ের এই পদক্ষেপ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার নামান্তর বলে অভিহিত করা হয়েছে। দলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপি নির্বাচনের হার মেনে নিতে না পেরে রাজ্যপালকে নিয়ে এই ধরণের নোংরা খেলায় মেতেছে। যদিও বিজেপির তরফে তাদের মুখপাত্র শমীক ভট্টাচার্য এই অভিযোগ অস্বীকার করেন। এখন দেখার এই চার শীর্ষ নেতাদের গ্রেফতারের ঘটনার জল কোথায় গিয়ে শেষ হয়। সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team