কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
তামিলনাড়ুর অভয়ারণ্যে এবার হাতিদের করোনা পরীক্ষা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: কাকলি গোস্বামী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১, ০৮:০০:৪৯ পিএম
  • / ৫০৯ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: কাকলি গোস্বামী

তামিলনাড়ুর মুদুমালাই অভয়ারণ্যে ২৮টি হাতির করোনা পরীক্ষা হল। এর আগে চেন্নাইয়ের কাছে আরিগনর আন্না জুলজিকাল পার্ক বা বান্দালুর চিড়িয়াখানায় ৯টি সিংহ করোনা আক্রান্ত হয়। এমাসেরই ৩ তারিখে, করোনা আক্রান্ত একটি সিংহীর মৃত্যুও হয়। এরকম ঘটনায় চিন্তিত সব চিড়িয়াখানা কর্তৃপক্ষই। জানা গেছে, সাবধানতা অবলম্বন করতেই, মুদুমালাই কর্তৃপক্ষ হাতিগুলির করোনা পরীক্ষা করায়। এরমধ্যে ২টি বাচ্চা হাতিও রয়েছে। নমুনা সংগ্রহ করে উত্তরপ্রদেশের ইজতনগরের ইন্ডিয়ান ভেটেরনারি রিসার্চ ইন্সটিটিউটে পাঠানো হয়েছে। হাতিগুলির শূুঁড় ও মলদ্বার থেকে নমুনা নেওয়া হয়। নমুনা সংগ্রহের সময় হাতিগুলি যথেষ্ট সহযোগিতা করেছে, তাদের ঘুম পাড়ানোর প্রয়োজন হয়নি বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। হাতিদের খাবার নির্ধারিত সময় বজায় রাখায় সমস্যা হলেও, শরীরের তাপমাত্রা পরীক্ষার পরেই কর্মচারীদের হাতিদের কাছে যেতে দেওয়া হচ্ছে, জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও মাহুত ও তাঁদের সহকারীদের দ্রুত করোনার টিকা দেওয়ার কাজ সম্পন্ন করা হচ্ছে। ৫২ জনের মধ্যে ১২ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। জানালেন মুদুমালাই অভয়ারণ্যের আধিকারিক। অন্যদিকে অন্যান্য ক্যাম্পে যে হাতিগুলি আছে তাদের নমুনা পরীক্ষা করার জন্যও বনকর্মীদের নির্দেশ দিয়েছেন, তামিলনাড়ুর বনমন্ত্রী কে রামাচন্দ্রন।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team