কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
টোকিও অলিম্পিক: ডবলস জুটিতে সানিয়া-অঙ্কিতা
দীপঙ্কর গুহ Published By: 
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১, ১২:৪৪:৫১ এম
  • / ৩৮৯ বার খবরটি পড়া হয়েছে

‘আমি এমন কিছু করে দেখাতে চাই,যাতে দেশ গর্বিত হয়’। এভাবেই লিখলেন, দেশের পয়লা নম্বর মহিলা টেনিস খেলোয়াড় অঙ্কিতা রায়না। কেন লিখলেন? কারণ, তিনি যে তাঁর প্রিয় ‘সানিয়া’ র সঙ্গে জুটিতে খেলবেন। কোথায়? টোকিও অলিম্পিকে মহিলাদের ডবলসে। নিজের ইনস্টাগ্রামে এমনই ঘোষণা করেছেন অঙ্কিতা। ছয় বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সানিয়া মির্জা। ভারতের টেনিস কুইন। তিনি এবার দেশের হয়ে অলিম্পিক পদক আনতে অঙ্কিতাকে নিয়ে কোর্টে লড়ার কথা চূড়ান্ত করে ফেলেছেন। এমন কথা জানার পর প্রতিভাবান অঙ্কিতা যা করার,তাই করেছেন।

বিশ্বের পয়লা নম্বর রাঙ্কিং তারকা সানিয়া এখন চোটের ধাক্কা সামলে আছেন ৯ নম্বর রাঙ্কিংয়ে। নিয়মানুযায়ী, সানিয়া ৩০০ রাঙ্কিং এর মধ্যে থাকা কাউকে ডবলস পার্টনার করে খেলতে নামতে পারবেন। ২৮ বছরের অঙ্কিতার এখন সিঙ্গলস রাঙ্কিং ১৮৩, আর ডবলসে যা ৯৫। ১৪ জুনের মধ্যে যা রাঙ্কিং থাকবে, সেই মাপকাঠি নিয়ে জুটি বাঁধতে হবে।

সানিয়া শেষ তিনটি অলিম্পিক খেলতে নেমেছিলেন বেজিং, লন্ডন ও রিওতে যথাক্রমে সুনিথা রাও, রেশমী চক্রবর্তী এবং প্রার্থণা থমবারেকে নিয়ে। হয়তো, এশিয়ান গেমসে ব্রোঞ্জ পাওয়ার জন্য টোকিও অলিম্পিকে তিনি সিঙ্গলসে খেলার সুযোগ পেয়ে যেতে পারেন।
সেই এশিয়ান গেমসে সোনা আর রূপো জিতেছিল দুই চিনা প্লেয়ার। সোনা জয়ী ওয়াং কুইয়ান ( রাঙ্কিং ৩৯) আর সুয়াং ঝাং (৪৬) শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন। অলিম্পিকে সিঙ্গলসে খেলার সুযোগ পাবেন ৫৬ জন প্লেয়ার। এবং তা বিশ্ব রাঙ্কিং অনুযায়ী।

সানিয়া কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে এগুতে শুরু করে দিয়েছেন। লাতভিয়াতে ছিল বিলি জেন কিং কাপ ওয়ার্ল্ড গ্রুপের খেলা। তার আগে এক সপ্তাহ ট্রেনিংয়ে অঙ্কিতাকে দুবাইয়ে ডেকে নিয়েছিলেন সানিয়া। এই জুটিকে অবিলম্বে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমে ঢুকিয়ে নিতে চলেছে সাই। যাতে অলিম্পিকের আগে চূড়ান্ত প্রস্তুতি সারতে সরকারি অর্থ তাঁরা কাজে লাগাতে পারেন।

অঙ্কিতা চাকরি করেন,ওএনজিসি-তে। ইনস্টাগ্রাম এই সংস্থার কথাও লিখেছেন তিনি।’এই কয়েক বছরের সব পরিশ্রম,লড়াই সফল হয়েছে সংস্থার সাপোর্ট আর অনুপ্রেরণায়।’

ছবি: সৌ – ইনস্টাগ্রাম।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

SIR হিয়ারিং ঘিরে রণক্ষেত্র ভাতার, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
দিল্লির পর এবার লেহ-লাদাখে ভয়াবহ ভূমিকম্প!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
শিক্ষার ক্ষতি ও অতিরিক্ত কাজের চাপ, কাটোয়ায় BLO-দের গণইস্তফার হুমকি
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব’, বারাসতে বিস্ফোরক অভিষেক
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
পশ্চিমবঙ্গে SIR নিয়ে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা নির্বাচন কমিশনের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে বৈধ মাধ্যমিকের অ্যাডমিট! বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR-শুনানিতে এবার ডাক পেলেন নওশাদ সিদ্দিকী!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
স্যালাইন হাতে শুনানিতে অসুস্থ বৃদ্ধা! SIR নাকি হয়রানি? উঠছে প্রশ্ন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনুমোদন দিল কেন্দ্রীয় কমিটি, প্রজাতন্ত্র দিবসে থাকছে বাংলার ট্যাবলো
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ! ট্রলারসহ আটক ২৪ বাংলাদেশি মৎস্যজীবী
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ৭ অভিযুক্তের জেল হেফাজত
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
এসআইআর শুনানির আগেই আত্মহত্যা ৭০ বছরের বৃদ্ধের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনলাইনেই জমা দিতে পারবেন SIR শুনানির নথি? কীভাবে?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ব্যর্থ রোহিত, জাদেজা! ফের সিরিজ হারের মূল কারণ কি এটাই ছিল?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘নেতাজির প্রপৌত্রকেও নাগরিকত্বের প্রমাণ?’ SIR নোটিসে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team