কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
চুক্তি জট বহাল, তবু শ্রীলঙ্কা ক্রিকেটাররা যাবে ইংল্যাণ্ড
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: দীপঙ্কর গুহ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১, ০৬:৩২:২৪ পিএম
  • / ৩৫১ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দীপঙ্কর গুহ

শ্রীলঙ্কার ক্রিকেটাররা বার্ষিক কেন্দ্রীয় চুক্তি নিয়ে একজোট হয়েছেন। চুক্তি পছন্দসই নয়। কিন্তু তা বলে, দেশের হয়ে খেলবো না – এটা বলেননি ক্রিকেটাররা। কিন্তু কড়া মনোভাব দেখালো লঙ্কা ক্রিকেট বোর্ড কর্তারা। জানিয়ে দেওয়া হল, ইংল্যান্ড সিরিজ শেষে এই চুক্তি চূড়ান্ত হবে। তা মেনে না নিলে ক্রিকেটারদের ব্যান করা হতে পারে। এই ধরণের শাস্তির মেয়াদ তিন বছর পর্যন্ত হতে পারে।

কয়েকদিন আগেই, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দেশের ২৪ জন ক্রিকেটারদের বার্ষিক কেন্দ্রীয় চুক্তির জন্য বেছে নেয়। দেখা যায় প্রায় ৪০% অর্থ কমিয়ে দেওয়া হয়েছে। তাই এই চুক্তি মানতে অস্বীকার করে জাতীয় ক্রিকেটাররা। কর্তা আর ক্রিকেটাররা এই ইস্যু নিয়ে আলোচনা করেও কোনও সমাধানসূত্র বের করতে পারেনি।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ইংল্যান্ড সফরের জন্য এই নিয়ম মেনে ক্রিকেটাররা খেলার জন্য রাজি হয়েছে। ইংল্যান্ড সফরে ৩টি ওয়ান ডে আর টি টোয়েন্টি ম্যাচ খেলে ক্রিকেটাররা দেশে ফিরলে, এই চুক্তি নিয়ে সিধ্যান্ত চূড়ান্ত হবে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আশঙ্কা ছিল, ইংল্যান্ড সফরে দল না পাঠালে মোটা অংকের জরিমানা তাদের দিতে হতো ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে।

ক্রিকেটাররা একজন আইনবিদকে নিয়ে ক্রিকেট বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিল। সেখানে বলেই দেওয়া হয়, নুতন চুক্তিতে ক্রিকেটাররা একমত নয়। মানতে নারাজ। এই চুক্তিতে দেখা গেছে, সবচেয়ে ভুক্তভোগী হচ্ছেন প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং এখনকার টেস্ট অধিনায়ক দিমুথ করুনারাত্নে। ম্যাথিউসের বার্ষিক চুক্তি ছিল, ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। প্রস্তাবিত চুক্তিতে এটা হয়ে গেছে, ৮০ হাজার মার্কিন ডলার। দিমুথ পাচ্ছিলেন ৭০ হাজার মার্কিন ডলার, তারজন্য করা হয়েছে – ৩০ হাজার মার্কিন ডলার।

বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের প্রাক্তন অধিনায়ক অরবিন্দ ডি সিলভা এবং প্রাক্তন অস্ট্রেলীয় কোচ টম মুডি মিলে পারফরম্যান্স বিচার করে এই নয়া চুক্তি বানিয়েছেন। এই নুতন চুক্তিতে দেখা যাচ্ছে, অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভা এবং উইকেটকিপার নিরসন দিকওয়েলা সবচেয়ে বেশি অর্থের চুক্তি পেয়েছেন ( ১লাখ মার্কিন ডলার)। কিন্তু ক্রিকেটারদের আইনবিদ জানিয়েছেন, এই দুই ক্রিকেটারও এই চুক্তি মানতে রাজি নয়।

বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এটা ক্রিকেটারদের মূল ফি , এরসঙ্গে থাকবে ম্যাচ ফি আর কলম্বোর বাইরে গেলে বিশেষ ভ্রমণ ভাতা।

কিন্তু ক্রিকেটাররা অনড়। ইংল্যান্ড সফরে তারা যাবেন, যাতে শ্রীলঙ্কা বোর্ডের আর্থিক ক্ষতি না হয়। কিন্তু, জট জটিল অবস্থাতেই রয়ে গেল।

ছবি:সৌ – টুইটার ।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team