কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
কোভিড আক্রান্তদের জন্য নগন্যাট ফাউন্ডেশনের সেফ হোম
দেবাশিস সেনগুপ্ত Published By:  • | Edited By: কাকলি গোস্বামী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১, ০৩:৩৭:৫৬ পিএম
  • / ২৭৯ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: কাকলি গোস্বামী

কোভিডে আক্রান্তদের পাশে দাঁড়াতে  নগন্যাট ফাউন্ডেশনের অভিনব সেফ হোম উদ্যোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে দক্ষিণ কলকাতার ১১০ নম্বর শরৎ বোস রোডে, সাউথ সুবার্বান স্কুলে তৈরি করা হচ্ছে এই সেফ হোম।  আপাতত ৫০টি বেডের কোভিড ইউনিট  থাকছে এখানে। ২৪ ঘন্টা অ্যাম্বুল্যান্স পরিষেবা সহ থাকবেন ডাক্তার ও নার্সরাও। সংগঠনটি  বহু আগে থেকেই শহর সহ প্রত্যন্ত গ্রামের শিশু ও মায়েদের বিনাপয়সায়  পুষ্টিকর খাদ্য সরবরাহের কাজ করে আসছে। আমফানে ক্ষতিগ্রস্তদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল তারা। আর্তদের বিনামূল্যে খাবার সরবরাহের পাশাপাশি, অনেকরকম সাহায্য করেছিল নগন্যাট। কোভিড আক্রান্তদের কাছে পৌঁছে দিয়েছে অ্যাম্বুল্যান্স পরিষেবা। করোনা আক্রান্ত ও তাঁদের পরিবারকে যাতে আর বেসরকারি হাসপাতালে গিয়ে নাস্তানাবুদ হতে না হয়, তাই এগিয়ে এসেছে এই ফাউন্ডেশন। সম্পূর্ণ বিনা পারিশ্রমিকেই স্বেচ্ছাসেবী সংগঠনটি কাজ করবে। কোভিডের তৃতীয় ঢেউ হবে আরও মারাত্মক, আশঙ্কায় গোটা দেশ। চিকিৎসকরা বলছেন, কোভিডের তৃতীয় ঢেউয়ে শিশুদের  আক্রান্ত হওয়ার সম্ভাবনা  সবচেয়ে বেশি। সেই মারাত্মক ঢেউকে রোধ করতে আগে থেকেই চিকিৎসক, উন্নত প্রযুক্তির চিকিৎসা সামগ্রী নিয়ে প্রস্তুতি নিয়েছে নগন্যাট  ফাউন্ডেশন। আধুনিক প্রযুক্তির সাহায্যে মানুষকে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পারবেন বলে আশা সংগঠনের কর্ণধার দেবীপ্রিয়া গুহর।  নগন্যাট সেফ হোমের  সঙ্কটজনক রোগীদের চিকিৎসা দেবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান সহ বেশ কযেকটি ডায়গনস্টিক সেন্টার। একই ছাদের নীচে কোভিডের উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছতে সাহায্য করার জন্য, সহযোগী প্রতিষ্ঠানসহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক দেবাশিস কুমার ও পুরসভাকে কৃতজ্ঞতা জানিয়েছেন নগন্যাট ফাউন্ডেশনের কর্ণধার দেবীপ্রিয়া গুহ । প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ৯৮৩০২৪৩৩৩৭/ ৯৮৩০১৪৯৯১৯ নম্বরে ।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team