কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
কোচ কোম্যান বার্সার মেসিকে নিয়ে চিন্তায়
দীপঙ্কর গুহ Published By: 
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মে, ২০২১, ০৪:২৩:৫০ পিএম
  • / ৩৬৭ বার খবরটি পড়া হয়েছে

আগের বছরের আগস্টেই বার্সেলোনা ছাড়ার ঘোষনা করেছিলেন মেসি। তবে সেই সময় ক্লাবের প্রধান জোসেফ মারিয়া বার্তোমেউয়ের অধীনে থাকা বার্সা বোর্ডের আইনি মারপ্যাঁচের কাছে হেরে যাওয়ায় আশঙ্কা থাকায় সেটা তখন আর সম্ভব হয়নি।

এবার ? পুরোপুরি মুক্ত মেসি। আগামী জুন পর্যন্ত বার্সার সাথে চুক্তি আছে তাঁর । এরপর তিনি “ফ্রি”। এবার যে কোন ক্লাবে যোগ দিতে পারবেন মেসি। এরই মধ্যে লা লিগার রবিবারের ম্যাচে হেরে গেছে মেসির বার্সা। আর তাতেই নিশ্চিৎ হয়ে গেছে বার্সা শিবির – এবার আর খেতাব জেতা সম্ভব নয়। তাই সময় যত গড়াচ্ছে, ততোই বাড়ছে বার্সা ভক্তদের উৎকণ্ঠা।

প্রায় দেড় দশক ধরে বার্সেলোনার সব সাফল্যের পিছনে প্রত্যক্ষভাবে অবদান রয়েছে লিওনেল মেসির। কাতালান ক্লাবটিতে তাঁর প্রয়োজন কতোটা সেটা আজ আর কারোর অজানা নয়। এমনকি বার্সার স্বয়ং হেড কোচ রোনাল্ড কোম্যানও মেসির না থাকলে বার্সার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে শঙ্কিত।

এখনকার বার্সার সভাপতি হুয়ান লাপোর্তার সাথে মেসির বোঝাপড়া দারুণ। কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া ক্লাবের নির্বাচনে লাপোর্তাকে ভোট দিয়েছেন মেসি। তাই বার্সার অনেকেই মনে করছেন, হয়তো লাপোর্তার অনুরোধে ক্যাম্প ন্যুতেই থেকে যাবেন কাতালান দলের এবারের অধিনায়ক এল এম টেন।

তবে পুরোপুরি স্বস্তিতে নেই বার্সা শিবির। কারণ সময় বেশি নেই। আছে দেড় মাসেরও কম সময় । এখনও নুতন চুক্তিতে সই করেননি মেসি। আদৌ করবেন কিনা সে বিষয়েও কোনও নিশ্চয়তা নেই। এই রকম অবস্থায় মেসির ইস্যুতে বেশ চিন্তিত কোচ কোম্যান।

কেমন ফর্মে আছেন মেসি?
প্রতি মরশুমের মতো এবারও ফর্মে আছেন মেসি। লা লিগায় রবিবার সেল্টা ভিগোর বিপক্ষে করেন চলতি সিজনের ৩০তম গোলটি । এই নিয়ে লিগে নবম বার ৩০ গোল গণ্ডি ছুঁয়ে ফেলেছেন ৬ বারের ব্যালন ডি অর খেতাব জয়ী ।

ক্লাবের ইতিহাসে মেসির মতো এত ধারাবাহিক পারফর্ম করা ফুটবলার পায়নি বার্সা। কোম্যান মনে করেন, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে মেসির । গতকালের ম্যাচের পর বার্সার কোচ বলেন, ” মেসি লা লিগায় এবার ৩০ গোল করেছে এবং দলকে অনেক পয়েন্ট এনে দিয়েছে। এখন সে দলে থাকবে কি না, সেটা একান্তই তার নিজের সিদ্ধান্ত। তবে ক্লাবের কোচ হয়ে আমি আশা করতেই পারি, মেসি থাকবে। কারণ মেসি যদি দলে না থাকে, তাহলে দলের হয়ে গোলগুলো কে করবে?”

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team