কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
করোনায় ভুল সিদ্ধান্ত, বৈজ্ঞানিক পরামর্শদাতার গ্রুপ ছাড়লেন শাহিদ জামিল
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মে, ২০২১, ০১:২৮:১১ পিএম
  • / ৪৫২ বার খবরটি পড়া হয়েছে

করোনার দ্বিতীয় ঢেউতে বেসামাল দেশের স্বাস্থ্য পরিকাঠামো। তারই মধ্যে জিনোম সিকোয়েন্সিংয়ের কাজের সমন্বয়কারী বৈজ্ঞানিক পরামর্শদাতার গ্রুপ ছাড়লেন শাহিদ জামিল। এর পাশাপাশি তিনি ইন্ডিয়ান সারস কোভ-২ জেনোমিক্স কনসোর্টিয়াম (INSACOG) এর প্রধানের পদ থেকেও পদত্যাগ করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, সারস কোভ-২ এবং এর একাধিক ভ্যারিয়েন্টের জিনোম সিকোয়েন্সিংয়ের কাজ দ্রুততার সঙ্গে করার জন্য বৈজ্ঞানিক সংস্থা হিসাবে চলতি বছর জানুয়ারিতে INSACOG প্রতিষ্ঠা করা হয়। এই কনসোর্টিয়ামটি সারা দেশ থেকে ভাইরাস নমুনার জিন সিকোয়েন্সিং পরিচালনার জন্য দশটি শীর্ষস্থানীয় পরীক্ষা কেন্দ্রকে নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করে। কনসোর্টিয়ামটিকে প্রাথমিকভাবে ছয় মাসের মেয়াদ দেওয়া হয়, তবে পরে সেই সময় আরও বৃদ্ধি করা হয়।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই মর্মে একটি সংবাদ প্রকাশ করেছে। এই সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে অতিমারি প্রসঙ্গে বিজ্ঞানী শহিদ জামিল সরকারের বিরুদ্ধে মুখ খোলেন। কোভিডের দ্বিতীয় ঢেউ প্রসঙ্গে বৈজ্ঞানিক বিষয়গুলি নিয়ে কথা বলতে গিয়ে ভাইরাসটির বিস্তারকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের সমালোচনাও করেন তিনি। তিনি বলেন, ‘জানুয়ারিতে অতিমারিটি শেষ হয়ে গিয়েছে এই তথ্য না জেনেই তা মেনে নিয়েছে কেন্দ্র। সরকারি কর্তৃপক্ষ আগেই বিশ্বাস করে ভুল করে।’ সম্প্রতি তিনি নিউইয়র্ক টাইমসেও লেখেন, ‘পরীক্ষা বৃদ্ধি, আইসোলেট করার ওপর জোর দেওয়া হয়। তিনি এও বলেন যে এই সব পদক্ষেপে ভারতে আমার সহবিজ্ঞানীদের মধ্যে ব্যাপক সমর্থন রয়েছে। তবে তাঁদের ওপরেও চাপ রয়েছে। ভারতে মহামারী নিয়ন্ত্রণ বাইরে চলে যাওয়ার কারণে তথ্যের ভিত্তিতে ভুল সিদ্ধান্ত নেওয়া।’

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team