কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
এক দিনে দেশে রেকর্ড মৃত্যু করোনায়
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ০১:০৫:০২ পিএম
  • / ৩২৭ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

গত এক দিনে রেকর্ড মৃত্যু হল ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে মৃতের সংখ্যা ৬,১৪৮। এই ২৪ ঘন্টার মধ্যে নতুন করে করোনা আক্রন্ত হয়েছেন ৯৪ হাজার ৫৯৬ জন। কিন্তু আশ্চর্যের বিষয় এই, দেশের মধ্যে একাধিক জেলায় লকডাউন চলা সত্ত্বেও এবং টিকাকরণ জারি থাকলেও কেন বাড়ছে মৃত্যুর সংখ্যা ? কয়েক দিন আগেও এই সংখ্যাটা ৪ হাজার পেরিয়েছিল। তারপর বেশ কিছু দিন ৩ হাজারের ঊর্ধে স্থায়ী ছিল করোনায় মৃতের সংখ্যা। তখন পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু জেলায় জারি হয় পূর্ণ বা আংশিক লকডাউন। বন্ধ হয়ে যায় পরিবহন ব্যবস্থা। এরপর গত সপ্তাহে এই সংখ্যা ২ হাজারের আশেপাশে ছিল। গবেষকদের বক্তব্য অনুযায়ী, সঠিক ভাবে কোভিড বিধি নিষেধ মানা হচ্ছে না। যে কারণে আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। অপরদিকে স্বাস্থ্য দফতর জানাচ্ছে, গত ২৪ ঘন্টায় মৃত ৬,১৪৮ জনের মধ্যে ৩,৯৫১ জন মানুষ শুধু বিহারে মারা গেছেন। যদিও এই তথ্যের প্রেক্ষিতে বিহারের স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্য বহির্ভূত মৃতের সংখ্যা যোগ হয়েছে এই মোট পরিসংখ্যানে। তা না হলে রাজ্যে দৈনিক মৃতের সংখ্যা ৩ হাজারেরও কম হবে। এরাজ্যেও করোনা হার আগের তুলনায় নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রন্ত হয়েছেন ৫,৩৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৯৫ জনের।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team