কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বড়দিনে যে পার্কস্ট্রিটে হাঁটেন, সেই রাস্তার অতীত জানলে গা ছমছম করবে…
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ০২:৫৬:১১ পিএম
  • / ১২৯ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: বড়দিন (২৫ ডিসেম্বর) মানেই কলকাতায় পার্কস্ট্রিটে ক্রিসমাস ফেস্টিভ্যাল (Kolkata Christmas Festival 2025)। আলো, ক্রিসমাসের জিঙ্গেল আর মানুষের ঢল—ডিসেম্বর এলেই এই রাস্তা হয়ে ওঠে শহরের সবচেয়ে বড় উৎসবকেন্দ্র। চলতি বছরও ১৯ ডিসেম্বর অ্যালেন পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্রিসমাস (Christmas 2025) ফেস্টিভ্যালের উদ্বোধন করেছেন। এরপর থেকেই ঝলমলে আলোয় সেজে উঠেছে গোটা পার্কস্ট্রিট (Parkstreet)।

ক্রিসমাস ফেস্টিভ্যাল মানেই বাঙালির কাছে ‘ডেস্টিনেশন পার্কস্ট্রিট’। কোভিড-পর্বেও যে রাস্তায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছিল, সেই পার্কস্ট্রিটে এ বছর কী ভিড় হবে, তা সহজেই আন্দাজ করা যায়। কিন্তু আপনি কি জানেন—আজ যে পার্কস্ট্রিটে বড়দিনে হাঁটতে ভালো লাগে, একসময় সেই রাস্তা দিয়েই হাঁটতে ভয় পেত মানুষ?

আরও পড়ুন: রংবেরঙে বড়দিন! এবারের ক্রিসমাসে বানিয়ে ফেলুন হরেক রঙিন কেক

কবরস্থানের রাস্তা ছিল আজকের পার্কস্ট্রিট

আজকের পার্কস্ট্রিট একসময় ছিল কবরস্থানে যাওয়ার একমাত্র রাস্তা। সপ্তদশ শতকে এই পথ দিয়েই সাহেবদের সমাধিস্থানে পৌঁছতে হত। রাত-বিরেতে পালকিবাহকরাও এই রাস্তা এড়িয়ে চলতেন। কারণ, গা ছমছমে পরিবেশ আর কবরস্থানের আতঙ্ক। ইংরেজরা কলকাতায় ঘাঁটি গাড়ার পর নানা কারণে বহু ইউরোপীয়র অকালমৃত্যু ঘটত। ম্যালেরিয়া, কলেরা, প্লেগের মতো রোগ তো ছিলই, তার সঙ্গে ছিল অপরিচিত আবহাওয়া। ফলে অল্প বয়সেই প্রাণ হারাতেন বহু সাহেব-মেমসাহেব।

ব্রিটিশ শাসন ও প্রাচীন সমাধিস্থান

১৭৫৭ সালে পলাশির যুদ্ধের পর কলকাতা পুরোপুরি ব্রিটিশদের দখলে চলে যায়। কলকাতার প্রাচীনতম ব্রিটিশ সমাধিস্থান ছিল সেই জায়গায়, যেখানে আজ সেন্ট জনস চার্চ দাঁড়িয়ে রয়েছে। এখানেই রয়েছে ১৬৯৩ খ্রিস্টাব্দে প্রয়াত জোব চার্নকের সমাধি। ১৭৬৭ সালে নানা কারণে ওই কবরস্থান বন্ধ করে দেওয়া হয়। ওই বছরই অগাস্ট মাসে নতুন কবরস্থান শুরু হয়—সেকালে যার নাম ছিল ‘বাদামতলা’। কবরস্থান থাকার কারণে রাস্তার নাম হয়ে যায় ‘বেরিয়াল গ্রাউন্ড রোড’। বেঙ্গল অ্যান্ড আগরা ডিরেক্টরি (১৮৫০) অনুযায়ী এই রাস্তার আর এক নাম ছিল—‘গোরস্থান কা রাস্তা’।

ডিয়ার পার্ক থেকে পার্কস্ট্রিট

এই রাস্তাতেই ছিল বাংলার গভর্নর হেনরি ভ্যান্সিটার্টের বাসভবন। ১৭৫৯ থেকে ১৭৬৪ সাল পর্যন্ত তিনি বাংলার গভর্নর ছিলেন। পরে এই বাড়িতে থাকতেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি এলাইজা ইম্পে। ইম্পের বাসভবনের বাগানে ঘুরে বেড়াত পোষা হরিণ। সেই ‘ডিয়ার পার্ক’ থেকেই ধীরে ধীরে রাস্তার নাম বদলে হয়ে যায়—পার্ক স্ট্রিট।

বড়দিনের সকালে পার্কস্ট্রিট মানেই ফ্লুরিজ

আজকের পার্কস্ট্রিট মানে শুধু আলো আর ভিড় নয়, খাবারের টানও কম নয়। বড়দিনের সকালে ব্রেকফাস্ট করতে চাইলে অনেকের প্রথম পছন্দ ফ্লুরিজ (Flurys)। ১৯২৭ সালে ব্রিটিশদের চায়ের ঠেক হিসেবে শুরু হয়েছিল ফ্লুরিজ। আজ তা পার্কস্ট্রিটের অন্যতম ঐতিহ্য। ইংলিশ ব্রেকফাস্ট থেকে শুরু করে বিখ্যাত কেক—সব মিলিয়ে বড়দিনে পার্কস্ট্রিটে এলে ফ্লুরিজে ঢুঁ মারা যেন রীতিমতো রেওয়াজ।

দেখুন আরও খবর: 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team