কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
শীতের সকালে ছুটছে শহর! ম্যারাথনে হাজির বাইচুং, শ্রাবন্তী
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৫:০০ পিএম
  • / ৯৫ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

কলকাতা: শীতের সকালে দৌড়ের ছন্দে উৎসবমুখর হয়ে উঠল তিলোত্তমা। ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথনের (World 25K Kolkata Marathon) দৌলতে রবিবার ভোর থেকেই ব্যস্ত শহর। গোল্ড লেবেল স্বীকৃতিপ্রাপ্ত বিশ্বের প্রথম ২৫ কিলোমিটার ম্যারাথন হিসেবে এবার দশ বছরে পা দিল এই প্রতিযোগিতা।

দেশ-বিদেশের পেশাদার দৌড়বিদদের পাশাপাশি সাধারণ মানুষ ও বিশেষভাবে সক্ষম অংশগ্রহণকারীদের উপস্থিতিতে এবারের ম্যারাথন হয়ে উঠল আরও বর্ণিল। আট থেকে আশি—সব বয়সী মিলিয়ে প্রায় ২০ হাজার মানুষ শীতের সকালে দৌড়ে অংশ নেন। প্রতিবছরের মতো এ বছরও কলকাতার রেড রোড থেকেই সূচনা হয় এই আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার।

আরও পড়ুন: আরও নামবে পারদ! বড়দিনেও চলবে শৈত্যপ্রবাহ? দেখুন বড় আপডেট

এবারের ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথনের ইন্টারন্যাশনাল অ্যাম্বাসডর ছিলেন বিশ্বখ্যাত স্প্রিন্টার কেনি বেডনারেক। পাশাপাশি রেড রোডে উপস্থিত থেকে দৌড়বিদদের উৎসাহ জোগান প্রাক্তন ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া (Baichung Bhutia), যিনি এই ম্যারাথনের অন্যতম মুখ। রবিবার সকালে আয়োজিত এই ম্যারাথনে উপস্থিত ছিলেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা, মন্ত্রী সুজিত বসু, মেয়র পরিষদের সদস্য দেবাশিস কুমার, অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী, প্রাক্তন অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

মূল ২৫ কিমি দৌড়ের পাশাপাশি ১০ কিলোমিটার দৌড়, বিশেষভাবে সক্ষম ও সিনিয়র সিটিজেনদের জন্য পৃথক বিভাগ, এবং পাঁচ কিলোমিটার আনন্দ রানেও অংশ নেন হাজার হাজার মানুষ। বিশেষ আকর্ষণ ছিল বিজয় দিবস ট্রফির জন্য সেনা ও সেনা কর্মীদের পরিবারের দৌড়।

সব মিলিয়ে রেড রোডে শীতের সকালে দৌড়, উচ্ছ্বাস আর উদযাপনের আবহে পরিণত হল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথন—যা আবারও প্রমাণ করল, এই শহর শুধু সংস্কৃতির নয়, ক্রীড়ারও এক প্রাণবন্ত কেন্দ্র।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team