24.6 C
New York

LSG-তে বদলের হাওয়া, লোগোর পর বদল হল জার্সি!

Must Read

ওয়েব ডেস্ক : চলছে টি২০ বিশ্বকাপ। তা শেষ চলেই তার পরেই ক্রিকেট বিশ্বের জনপ্রিয় লিগ শুরু হবে ভারত (India)। তা হল ইন্ডিয়ান প্রেমিয়ার লিগ বা আইপিএল (IPL)। তার শুরুর আগে নতুন জার্সি উন্মোচন করল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। আসন্ন মরশুমের আগে দলের লুকেই বড় বদল আনা হল।

আগে যেখানে লখনউয়ের নতুন জার্সিতে রয়েছে কমলা রংয়ের স্ট্রাইপ। আর তার মাঝে রয়েছে নীল। তবে কমলা রংয়ের পরিমাণটাই বেশি। যা জার্সিটিকে আরও ঝকঝকে ও আধুনিক চেহারা দিয়েছে। হাতা ও কলারেও একই স্ট্রাইপ প্যাটার্ন রাখা হয়েছে। বুকের বাঁদিকে বসানো হয়েছে দলের নতুন লোগো। দলের তরফে সোশাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে নতুন জার্সিতে দেখা যায় অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant), এইডেন মার্কর‌্যাম (Aiden Markram) ও মহম্মদ সামি-কে (Mohammed Shami)। ভিডিয়োতে পন্থকে নতুন লোগোর উপর হাত রাখতে দেখা যায়, আর শামি ও মার্করামকে যথাক্রমে বল ও ব্যাট হাতে দেখা যায়।

আরও খবর : ‘পিতৃহারা’ রিঙ্কুর পাশে থাকার প্রতিশ্রুতি কোহলির! সতীর্থকে কী বললেন কিংবদন্তি?

জার্সি প্রকাশের কিছুদিন আগেই লখনউ (Lucknow Super Giants) নতুন লোগোও সামনে এনেছিল। তাতে রয়েছে একটি হাতির মুখ। তার উপরে লেখা দলের নাম ও মুকুট। হাতির মুখের উপর রয়েছে এলএসজি (LSG) লেখা। লখনউ সুপার জায়ান্টসের মালিক এবং আরপিএসজি গ্রুপের ভাইস চেয়ারম্যান শাশ্বত গোয়েঙ্কা জানান, নতুন লোগো ও জার্সি লখনউ ও উত্তরপ্রদেশের মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানাবে।

 

উল্লেখ্য, ২০২২ ও ২০২৩-এ লখনউ প্লে-অফে উঠলেও গত দু’টি আইপিএলে হতাশাজনক পারফরম্যান্স করেছে তারা। গতবার সপ্তম স্থানে শেষ করা দলটি এবার নতুন জার্সি ও নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই নামছে মাঠে।

দেখুন অন্য খবর :

Latest News

নববর্ষের আগে কালীঘাট মন্দিরে মমতা! মায়ের আরতি করে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? দেখুন

কলকাতা: বাংলা নববর্ষের (Bengali New Year) আগে কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের...

More Articles Like This