28 C
Kolkata

ভারত ছেড়ে কেন নামিবিয়ার জার্সি স্পনসর করল ফ্লিপকার্ট? কারণটা জানলে অবাক হবেন

Must Read

ওয়েব ডেস্ক: বিগত কয়েকবছর ধরে নজর কাড়ছে নামিবিয়ার ক্রিকেট দল (Namibia Cricket Team)। সেভাবে ম্যাচ জিততে না পারলেও আফ্রিকার এই ছোট্ট দেশের দলটি পারফরম্যান্সের জেরে এসেছে চর্চার কেন্দ্রবিন্দুতে। এবারের টি-২০ বিশ্বকাপেও (ICC T20 World Cup 2026) রয়েছে নামিবিয়ার দল। আর এবার স্পনসর (Sponsor) সংস্থার জেরে আলোচনায় এসেছে এই দলের জার্সি। কারণ এবার নামিবিয়ার ক্রিকেটারদের জার্সিতে দেখা যাচ্ছে ভারতীয় ই-কমার্স সংস্থার নাম।

জানা গিয়েছে, এবার ফ্লিপকার্ট (Flipkart) স্পনসর করছে নামিবিয়া জাতীয় ক্রিকেট দলকে। দলের জার্সির কাঁধে স্পষ্ট ফ্লিপকার্টের লোগো দেখা যেতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা—ভারতে ব্যবসা, অথচ স্পনসর নামিবিয়া কেন? এই কৌতূহলের জবাব দিয়েছে সংস্থাই। একটি ভাইরাল বিজ্ঞাপনের মাধ্যমে ফ্লিপকার্ট জানিয়েছে যে, তাদের এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে কৌশলগত।

আরও পড়ুন: ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে বিরাট ঘোষণা রোহিতের! ২০২৭-এর বিশ্বকাপে খেলবেন হিটম্যান?

ফ্লিপকার্ট সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে যে, ‘সবাই বড় দলের জন্য ডেলিভার করে। আমরা ডেলিভার করি সবার জন্য।’ মার্কেটিং বিশেষজ্ঞদের মতে, ফ্লিপকার্টের এই পদক্ষেপ অত্যন্ত হিসেবি। ভারতীয় দলের মতো হাই-প্রোফাইল টিমকে স্পনসর করা ব্যয়সাপেক্ষ। সেখানে নামিবিয়ার প্রধান স্পনসর হয়ে সংস্থাটি জার্সিতে উল্লেখযোগ্য জায়গা পেয়েছে।

তার উপর, এবারের টি-২০ বিশ্বকাপে নামিবিয়া রয়েছে গ্রুপ ‘এ’-তে। ফলে ভারত ও পাকিস্তানের মতো হাই-ভোল্টেজ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে দলটি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম বা চেন্নাইয়ের মতো ভেন্যুতে খেলা মানেই বিপুল ভারতীয় দর্শক। এককথায়, কম খরচে বেশি লাভের সুযোগ দেখেই যে ফ্লিপকার্ট নামিবিয়ার জার্সি স্পনসর করেছে, তা মোটামুটি স্পষ্ট।

দেখুন আরও খবর:

Latest News

সাড়ে ১০ ঘণ্টা জেরার পর গ্রেফতার ডিসি শান্তনু সিংহ বিশ্বাসকে

কলকাতা: সাড়ে ১০ ঘণ্টা জেরার পর কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিংহ বিশ্বাসকে (Shantanu Sinha Biswas) গ্রেফতার করল ইডি (ED)।শুক্রবার...

More Articles Like This