Forbidden

You don't have permission to access th1s resource.

"তাঁর জীবনে রয়ে গিয়েছে আক্ষেপ", এমনটা কেন বললেন মেসি? - KolkataTV
31.1 C
Kolkata

“তাঁর জীবনে রয়ে গিয়েছে আক্ষেপ”, এমনটা কেন বললেন মেসি?

Must Read

ওয়েব ডেস্ক : বিশ্বের অন্যতম সেরা ফুটবলার কিংবদন্তী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি (Lionel Messi)। ব্যালন ডি’অর থেকে বিশ্বকাপ প্রত্যেক সাফল্য অর্জন করেছেন তিনি। কিন্তু এখনও তাঁর জীবনে রয়ে গিয়েছে আক্ষেপ। কিন্তু, তারকা ফুটবলারের (Footballer) আবার কী আফসোস রয়ে গেল? মেসি জানিয়েছেন, এর কারণ হল, ইংরেজি (English) না শেখা বা তা বলতে না পারা।

এক পডকাস্টে মেসি (Messi) আফসোসের সঙ্গে বলেছেন, এখনও অনেক কিছু নিয়ে আমার আক্ষেপ রয়েছে। অন্যতম হল, আমার কাছে পর্যাপ্ত সময় থাকলেও, আমি ইংরেজি শিখিনি। যখন অন্য কোনও মানুষের সঙ্গে আমার দেখা হয়, তখন কথা বলার সময় নিজেকে অজ্ঞ মনে হয়। সেই সময় নিজেকে বোকা মনে হয়। অনেক সময় নষ্ট করেছি বলেও মনে হয়েছে।

মূলত, মেসি (Messi) পড়াশোনা করেছেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত। তার পর গোটা সময়টা দিয়ে দেন ফুটবলে। তার পরে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব থেকে নিজের ফুটবল কেরিয়ার শুরু করেন তিনি। তার পর সেখান থেকে বার্সেলোনা। আর তার পর এক অসীম উচ্চতায় পৌঁছে যান তিনি।

আরও খবর : ভারতীয় দলে ডি পল? বিশ্বকাপের মাঝে নীল জার্সি গায়ে বড় বার্তা মেসির সহযোদ্ধার

মেসি বলেছেন, আর্জেন্টিনায় যখন শেষ বছরে, তখন জানতাম আমি চলে যাচ্ছি। এর পর তেমন আর কিছু করিনি। যা নিয়ে এখনও আফসোস রয়েছে। তিনি আরও বলেছেন, সন্তানদেরকে বলি, শিক্ষা ও নিজেদের প্রস্তুত করা একান্ত প্রয়োজন। সুযোগ নষ্ট না করে তা কাজে লাগাতে পরামর্শ দিই।

প্রসঙ্গত, বয়স তখন ১৩। রোজালিও থেকে স্পেনে গিয়েছিলেন মেসি (Lionel Messi)। তার পরেই ফুটবল জগতে পাড়ি দেন তিনি। ইংরেজি শিক্ষার সুযোগ পেয়েও তা কাজে লাগাননি তিনি। কিন্তু, এ সব বাদ দিয়ে তাঁর লক্ষ্য এখন আসন্ন ফিফা বিশ্বকাপ। এবারও দেশের হয়ে ট্রফি জিততে চান তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় দুর্যোগের আশঙ্কা, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

কলকাতা: ফের দুর্যোগের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে। সোমবারও রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া (Rain...

More Articles Like This