কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
নতুন কমিটির ঘোষণা কবে? যা জানালেন শমীক ভট্টচার্য
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:২০:৫৩ পিএম
  • / ৭৬ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

ওয়েবডেস্ক-  নতুন কমিটির (New Committee) নামের তালিকা জমা দেওয়া হয়ে গেছে, জানালেন‌ শমীক  ভট্টাচার্য (Shamik Bhattacharya) । তাহলে কী অমিত শাহ (Amit Shah) থাকাকালীন ঘোষণা? সমালোচনা মাঝে শমীক ভট্টাচার্য জানালেন,  নতুন রাজ্য কমিটি এবং পদাধিকারী নাম জমা দিয়েছেন। যা নিয়ে দলের সবাই জানতে চায়, শমীক ভট্টাচার্য তাই জানালেন কলকাতা টিভিকে।‌

রাজ্য সভাপতি হবার পর কবে নতুন কমিটি ঘোষণা করবে, তা নিয়ে দলে চলছিল নানা বিতর্ক। ছয় মাস হতে চলল, এখনও কেন কমিটি ঘোষণা হল না, কেন এখনও পুরোন কমিটির পদাধিকারী ছড়ি ঘোরাচ্ছে,  তা নিয়ে সমালোচনা চলছে। তারই মাঝে শমীক জানালেন‌,  নতুন কমিটিতে কারা থাকবেন, কাদের বিভিন্ন পদে রাখা হয়েছে, তাদের নাম দিয়ে দেওয়া হয়েছে। ঘোষণার দায়িত্ব কেন্দ্রীয় নেতাদের। ‌

অমিত শাহ আসছেন চলতি মাসের শেষে। শেষ তিন দিন থাকছেন এই বঙ্গে।‌ সবটাই সাংগঠনিক বৈঠক করবেন। কেনো জনসভায় ভাষণ দিচ্ছেন না, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। তবে কি তার আসার আগে বা তিনি থাকাকালীন নতুন পদাধিকারী নামের তালিকা ঘোষণা হবে? আপাতত বিজেপি কর্মীরা তাকিয়ে সেই দিকে।

আরও পড়ুন-  মতুয়া Vs মতুয়া, শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও, তুমুল মারামারি, তুলকালাম কাণ্ড

অমিত শাহের আসন্ন কলকাতা সফর ঘিরে অভিনব পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। দল এবং বিজেপি যুব মোর্চা সূত্রের খবর, বাইক মিছিল সঙ্গে নিয়ে এক গন্তব্য থেকে আর এক গন্তব্যে পৌঁছোবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বছরের শেষ দু’দিনে কলকাতায় সাংগঠনিক কর্মসূচিতে আসার কথা শাহের।

২৯ ডিসেম্বর রাতে কলকাতায় পা রাখবেন অমিত শাহ। ৩০ ও ৩১ ডিসেম্বর একগুচ্ছ সাংগঠিক বৈঠক করেবেন। এবার বাইক মিছিলের মাধ্যমে শক্তি প্রদর্শনের ভাবনা পদ্ম শিবিরে। ২৯ ডিসেম্বর রাতে অথবা ৩০ ডিসেম্বর সকালে বিজেপি যুবমোর্চার এই মিছিল হতে পারে। দায়িত্বে রয়েছে কলকতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি মোট ১০টি সাংগঠিক জেলা। প্রতিটি জেলাকে ৫০০টি করে বাইকের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে বলে খবর।

সদ্য রাজ্য সভাপতির পদে বসেছেন শমীক ভট্টাচার্য। তার পর থেকে নতুন কমিটিতে কারা থাকবেন, বাদই পড়ছেন কারা? সেই নিয়ে বিস্তর চাপানউতোর চলছে। নতুন রাজ্য কমিটিতে কারা থাকবেন,  তার অনেকটাই চূড়ান্ত বলে পদ্ম শিবির সূত্রে খবর।

দেখুন আরও খবর-

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team