6.5 C
New York

কিংবদন্তী সঙ্গীতশিল্পীর প্রয়াণে কী লিখলেন শচীন?

Must Read

ওয়েব ডেস্ক : রবিবার এক অজানা জগতে পা দিয়েছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। যার কারণে গোটা দেশে নেমে এসেছে শোকের ছায়া। এদিকে আশার মৃত্যুতে ‘মা’ হারিয়েছেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার তথা ক্রিকেট ঈশ্বর শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সমাজমাধ্যমে শোকজ্ঞাপন করলেন তিনি।

শচীন (Sachin Tendulkar) সমাজমাধ্যমে লিখেছেন, “ভারতবর্ষের জন্য এবং সারা বিশ্বের সঙ্গীতপ্রেমীদের জন্য আজ এক গভীর শোকের দিন। আমাদের কাছে আশা তাই (আশা দিদি) ছিলেন পরিবারের একজন। আজ আমাদের এই ক্ষতির কাছে শব্দগুলো বড়ই সামান্য বলে মনে হচ্ছে। এক এক সময় হৃদয় স্তব্ধ হয়ে যাচ্ছে, আবার পরক্ষণেই সেই অগণিত সুরের মূর্ছনায় ভেসে যাচ্ছে, যা তিনি আমাদের উপহার দিয়ে গিয়েছেন। মনে হচ্ছে যেন সময় থমকে গিয়েছে। তবুও তাঁর চিরন্তন গানগুলোর মধ্য দিয়ে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন। আমাদের জীবনকে উষ্ণতা, মাধুর্য এবং অবিস্মরণীয় সঙ্গীতে ভরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, ‘তাই’। আমরা আপনাকে ভাষায় প্রকাশ করা যায় না এমন অভাববোধ দিয়ে মিস করব, আশা তাই।”

মূলত, আশা ভোঁসলে ও শচীন তেন্ডুলকরের মধ্যে ছিল মা-ছেলের সম্পর্ক। ভারতের দুই তারকার সেরকম কোনও যোগ নেই। কারণ একজন সঙ্গীতজগতের কিংবদন্তী, অন্য জন ক্রিকেটের ঈশ্বর। কিন্তু, বিশ্ববিখ্যাত দুই তারকা একে অপরের পরিবারের সদস্য হয়ে উঠেছিলেন। মূলত, শচীনের নাম দেওয়া হয়েছিল সুরকার শচীন দেব বর্মনের নাম অনুসারে। আর শচীন দেব বর্মনের পূত্রবধূ হলেন আশা ভোঁসলে (Asha Bhosle)। এ থেকেই মা ছেলের এক গল্প তৈরি হয়েছিল।

আরও খবর : KKR-এ স্বস্তির খবর! দলে আসছেন ১৮ কোটির ভয়ঙ্কর পেসার! এবার কাটবে শনির দশা?

ক্রিকেট ভক্ত ছিলেন কিংবদন্তী শিল্পী। একাধিকবার মাঠে গিয়ে খেলা দেখেছিলেন তিনি। সেখানেই শচীনের (Sachin Tendulkar) সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। আশা ভোঁসলেকে একাধিকবার বলতে শোনা গিয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটারকে। আর সঙ্গীতশিল্পী শচীনকে ছেলের মতোই স্নেহ করতেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ভারতের প্রাক্তন ক্রিকেটার তাঁকে ‘মা’ বলেও ডেকেছিলেন। এর পর থেকে নিজের মায়ের পাশাপাশি তাঁকে শচীন ‘মা’ বলে ডেকেছেন বলেও জানিয়েছিলেন কিংবদন্তী গায়িকা।

ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পাননি আশা। কিন্তু, ‘পুত্র’ শচীন যাতে তা পান তা নিয়ে বারবার সোচ্চার হয়েছিলেন তিনি। এর পরে ২০১৩ সালে শচীনকে সর্বোচ্চ সম্মান ভারতরত্ন সম্মানে ভূষিত করে ভারত সরকার। এদিকে সবসময় ‘ছেলে’ শচীনের প্রশংসাও করেছেন তিনি। এমনকি ভারতের প্রাক্তন ক্রিকেটারের জন্মদিনেও তাঁকে শুভেচ্ছা জানাতে ভুলতেন না তিনি। একাধিক অনুষ্ঠানেও দুই কিংবদন্তীকে একসঙ্গে দেখা গিয়েছে। তবে এবার ‘মা’-কে হারিয়ে গভীর বেদনায় ডুবলেন শচীন।

দেখুন অন্য খবর :

Latest News

সোনা পাপ্পু কাণ্ডে ইডির জালে পুলিশকর্তা! কলকাতার নামী ব্যবসায়ীকে তলব

কলকাতা: কসবার (Kasba) ‘সোনা পাপ্পু’ কাণ্ডে (Sona Pappu Case) তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন নাম জড়াচ্ছে ইডির (ED)...

More Articles Like This