কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
‘বিজেপির হয়েও কাজ করেছি’, ইডি তল্লাশির পর মুখ খুলল I-PAC
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ১১:৫৫:২১ পিএম
  • / ৫৯ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: কেটে গিয়েছে প্রায় দু’দিন। কয়লা পাচার (Coal Mafia) মামলার তদন্তে তৃণমূল কংগ্রেসের (TMC) রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (আইপ্যাক- I-PAC)-এর অফিস এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-র তল্লাশি ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ঘটনার প্রায় দু’দিন পর শুক্রবার রাতে সোশাল মিডিয়ায় বিবৃতি প্রকাশ করে মুখ খুলল আইপ্যাক।

বিবৃতিতে সংস্থার তরফে বলা হয়েছে, এই তল্লাশি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগের বিষয়। রাজনৈতিক দলমত নির্বিশেষে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করা একটি সংস্থার বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ কাম্য নয় বলেই তাদের মত। ইডির আচমকা হানার নিন্দা জানালেও তদন্তে সহযোগিতার বার্তা দিয়েছে আইপ্যাক।

আরও পড়ুন: এবার ১৪ ঘণ্টাতেই হাওড়া থেকে কামাখ্যা পৌঁচ্ছে যাবেন

ভোটকৌশলী প্রশান্ত কিশোর-এর উদ্যোিগে তৈরি এই সংস্থা রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। জনমত বিশ্লেষণ ও সুপরিকল্পিত রণকৌশলের মাধ্যমে বিভিন্ন নির্বাচনে নির্দিষ্ট দলকে জয়ের পথে এগিয়ে দেওয়ার কৃতিত্ব রয়েছে আইপ্যাকের। ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতা বদলের নেপথ্যেও সংস্থার পরিকল্পনাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

পরবর্তী এক দশকেরও বেশি সময়ে কংগ্রেস, আপ, ডিএমকে, বিআরএস, জনতা দল (ইউনাইটেড)-সহ একাধিক রাজনৈতিক দলের হয়ে কাজ করেছে আইপ্যাক। বর্তমানে তারা বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে যুক্ত। সংস্থার মালিকানাতেও পরিবর্তন এসেছে—এখন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন।

শুক্রবারের বিবৃতিতে আইপ্যাক নিজেদের দীর্ঘদিনের সাফল্যের কথাও তুলে ধরে। পাশাপাশি সূক্ষ্মভাবে জানানো হয়, তারা বিজেপির হয়েও কাজ করেছে। ফলে কোনও রাজনৈতিক মতানৈক্যের কারণে এই তল্লাশি—এমন ধারণা তারা মানতে নারাজ। আইপ্যাকের দাবি, তারা সম্পূর্ণ পেশাগত ভিত্তিতে কাজ করে এবং রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে পরিষেবা দিয়ে থাকে।

বিবৃতির শেষ অংশে সংস্থা জানায়, এ ধরনের ঘটনার ফলে সমাজে গভীর উদ্বেগ তৈরি হয়। তবে তা সত্ত্বেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রয়োজনে চাইলে তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team