‘পিতৃহারা’ রিঙ্কুর পাশে থাকার প্রতিশ্রুতি কোহলির! সতীর্থকে কী বললেন কিংবদন্তি?

0
43

ওয়েব ডেস্ক: বিশ্বকাপের মাঝেই বাবাকে হারালেন রিঙ্কু সিং (Rinku Singh)। লিভার ক্যানসারে (Liver Cancer) আক্রান্ত হয়ে তিনি তিনি বেশ কয়েকদিন ধরেই ভর্তি ছিলেন হাসপাতালে। দু’দিন আগে তড়িঘড়ি শিবির ছেড়ে বাবাকে দেখতে গিয়েছিলেন, ফিরে এসে রিঙ্কু যোগও দিয়েছিলেন দলের সঙ্গে, কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। শুক্রবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন (Khanchand Singh Passes Away) তিনি। আর সতীর্থ রিঙ্কুর পিতৃবিয়োগের খবরে এবার শোক প্রকাশ করলেন বিরাট কোহলি (Virat Kohli)।

ভারতীয় দলের অন্যতম সেরা ফিনিশার রিঙ্কু সিংয়ের বাবা খানচন্দ সিংয়ের মৃত্যুতে শোকবার্তা জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে কোহলি লেখেন, “রিঙ্কুর বাবার প্রয়াণের খবর শুনে গভীরভাবে মর্মাহত। এই কঠিন সময়ে তোমার ও তোমার পরিবারের পাশে আছি। তাঁর আশীর্বাদ তোমাদের শক্তি জোগাক। ওম শান্তি।”

আরও পড়ুন: দেদার কালোবাজারি, ৩০ হাজারে টিকিট বিকোচ্ছে ইডেনে!

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মিঠুন মানহাসও (Mithun Manhas) রিঙ্কুর পিতৃবিয়োগে শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, “রিঙ্কু সিংয়ের বাবার মৃত্যুতে গভীর শোকাহত। এই কঠিন সময়ে রিঙ্কু ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল। ভগবান শিব তাঁকে শক্তি দিন।”

রিঙ্কুর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২১ ফেব্রুয়ারি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত সব লড়াই থেমে যায় শুক্রবার ভোরে। এর পর শুক্রবার দুপুরে গ্রেটার নয়ডা থেকে রিঙ্কুর বাবার মরদেহ আনা হয় আলিগড়ে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়। শবযাত্রায় বাবার মরদেহ কাঁধে তুলে নেন রিঙ্কু নিজে।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here