29.9 C
Kolkata

এবার খুলবে টিম ইন্ডিয়ার দরজা! BCCI চাইলে শচীনের রেকর্ড ভেঙে দিতে পারেন বৈভব

Must Read

ওয়েব ডেস্ক: সব ঠিকঠাক চললে দু’মাস পরেই ভারতীয় ক্রিকেটে এক নতুন ইতিহাস লিখতে চলেছেন বিষ্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। আইপিএল-এ নজরকাড়া পারফরম্যান্সের পর এবার টিম ইন্ডিয়ার জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে পা রাখার সুযোগ আসতে পারে তাঁর সামনে। জানা গিয়েছে, আয়ারল্যান্ডের (India Vs Ireland T20 Series) বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের জন্য যে স্কোয়াড ঘোষণা করতে চলেছে বিসিসিআই, তাতে বৈভবের নামও রাখা হতে পারে।

তেমনটা হলে ভেঙে যেতে পারে কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ৩৭ বছরের পুরানো রেকর্ড। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক করেছিলেন শচীন। কিন্তু বৈভবের বর্তমান বয়স মাত্র ১৫। ফলে জুন মাসে আয়ারল্যান্ড সফরে যদি ভারতের টি-২০ দলে সুযোগ পান, তাহলে দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে নতুন ইতিহাস গড়বেন তিনি।

আরও পড়ুন: এক ওভারেই ভাগ্য বদল! IPL ডেবিউ করেই ‘জিরো’ থেকে ‘হিরো’ প্রফুল হিঞ্জে

এদিকে, বৈভবকে দ্রুত জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুম্মল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এত কম বয়সে এমন প্রতিভা বিরল এবং দেশের সর্বকনিষ্ঠ অভিষেককারী হওয়ার যোগ্যতা তাঁর রয়েছে। বৈভবকে সমর্থন করার তালিকায় রয়েছেন প্রাক্তন ক্রিকেটাররাও। সেই কারণে মনে করা হচ্ছে যে, শুধু আয়ারল্যান্ড সফরই নয়, সেখানে পারফরম্যান্স ভালো হলে পরবর্তী জিম্বাবোয়ে সফরেও সুযোগ পেতে পারেন বৈভব। জুলাই মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে তরুণদের সুযোগ দিতে চাইছেন নির্বাচকেরা।

দেখুন আরও খবর:

Latest News

রথের দিনেই বাজল আগমনী, জেনে নিন ২০২৬ দুর্গাপুজোর দিনক্ষণ

ওয়েব ডেস্ক : রথযাত্রা (Rath Yatra) মানেই বাঙালির মনে শারদোৎসবের আগমনী বার্তা। জগন্নাথদেবের রথের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গেই শুরু...

More Articles Like This