কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
I-PAC দফতর থেকে বেরোতেই বিক্ষোভের মুখে ED আধিকারকরা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৬:১৪ পিএম
  • / ৫৯ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: তৃণমূল কংগ্রেসের (TMC) ভোটকুশলী প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবার সকালেই হানা দেয় ইডি (ED)। তারপর সল্টলেকে তাদের দফতরেও পৌঁছে যান ইডি আধিকারিকরা। সেখান থেকেই এদিন সন্ধ্যে বেরোতে দেখা যায় তাদের। একাধিক ফাইল হাতে নিয়ে এদিন আইপ্যাকের (I-PAC) দফতর থেকে বেরোতে দেখা যায় ইডি আধিকারিকদের। তখনই সেখানে তাদের সামনে বিক্ষোভ করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের সমর্থকদের। পরে বিধানগরের মেয়র এবং বিধায়কও সেখান থেকে বেরিয়ে যান।

এদিন সকালেই আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের বাড়িতে যান ইডি আধিকারিকরা। সেই খবর পেয়েই লাউডন স্ট্রিটে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর কয়েকমিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাও। সেখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ‘নথি ট্রান্সফারে’র অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও তোপ দাগেন তিনি।

আরও পড়ুন: “এটা ক্রাইম,” আইপ্যাকের অফিস থেকে বিস্ফোরক মমতা

তারপরেই সেখান থেকে আইপ্যাক-এর দফতরে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ পর সেখান থেকেই মমতা বলেন, “ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করেছে। আমাদের কাগজ, তথ্য সব লুট করেছে। লড়াই করার সাহস হচ্ছে না, এখন লুট করতে নেমেছে। হার্ড ডিস্ক, অর্থনৈতক কাগজ, পার্টির কাগজ নিয়ে নিয়েছে।” এর পরেই তিনি বিজেপি-র দিকে আঙুল তুলে বলেন, “বিজেপির মতো এত বড় ডাকাত দেখনি।”

দেখুন আরও খবর: 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team