30 C
Kolkata

বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ম্যাচ! কীভাবে রিফান্ড পাবেন দর্শকরা?

Must Read

ওয়েব ডেস্ক : রবিবার পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কিন্তু এই ম্যাচ হওয়া নিয়েও আশঙ্কা রয়েছে। কারণ বিকেলের দিকে কলকাতায় বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। ফলে এই ম্যাচ ভেস্তে যাওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে হাজার হাজার টাকা খরচ করে ম্যাচের টিকিট (Ticket) কেটে ফেলেছেন দর্শকরা। আর ম্যাচ না হলে এই টাকা কীভাবে রিফান্ড পাবেন তাঁরা?

এর আগে গত মরশুমে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গিয়েছিল। পাঞ্জাব (Punjab Kings) সেই ম্যাচে ২০১ রান করেছিল। এর পর কেকেআর (KKR) ব্যাট করতে নামলেও, বৃষ্টির কারণে গোটা ম্যাচ ভেস্তে যায়। শেষে দুই দলকেই পয়েন্ট ভাগ তৈরি করতে পারে। সোমবারও তেমনই সম্ভাবনা রয়েছে। কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে রাজ্যে ঝড়-বৃষ্টি চলবে। রবিবার কলকাতা সহ বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টি হয়েছে। আর বিকেলের দিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এর কারণে আজ গোটা ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও খবর : পাঞ্জাবের বিরুদ্ধে আজ বাদ পড়বেন গ্রিন? কেমন হবে KKR-এর সম্ভাব্য একাদশ

আর আইপিএলের নিয়ম বলছে, বৃষ্টি (Rain) হলে এক ঘন্টা পিছিয়ে যেতে পারে খেলা। এর পর থেকে কমতে শুরু করবে ওভারের সংখ্যা। শেষ পর্যন্ত পাঁচ ওভারের ম্যাচ খেলা যেতে পারে। তা চালু হতে হবে ১০.৫৬ মিনিটে। এর জন্য ১০টা বেজে ৪১ মিনিটে টস করতে হবে। তা যদি না হয় তাহলে ম্যাচ বাতিল হয়ে যাবে

কিন্তু যাঁরা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছেন, তাঁদের কী হবে? নিয়ম বলছে, ম্যাচ যদি না হয় তাহলে, টিকিটের (Ticket) দাম ফেরত পাবেন দর্শকরা। কিন্তু, ট্যাক্স ও অন্যান্য ফি রিফান্ড করা যাবে না। সেই টিকিটের দাম ফেরত আসবে ১০ থেকে ১৫ দিনের মধ্যে। কিন্তু, মাঝপথে যদি ম্যাচ বাতিল হয়, তাহলে ম্যাচের টিকিটের তারকা ফেরত পাবেন না দর্শকরা।

দেখুন অন্য খবর :

Latest News

KKR-কে ২০৪ সালের টার্গেট দিল দিল্লি

ওয়েব ডেস্ক : আইপিএলের (IPL) প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মুম্বই ইন্ডিয়ান্সের...

More Articles Like This