কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
SIR নজরদারিতে বৈঠকে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ০৫:৩৩:২৮ পিএম
  • / ৮০ বার খবরটি পড়া হয়েছে

ওয়েবডেস্ক- নির্বাচন কমিশন (Election Commission) চাইছে রাজ্যে ১০০ শতাংশ নির্ভুল ভোটার তালিকা (Voter List)। এই ভোটার তালিকাকে নির্ভর করেই হবে আগামী ২০২৬ বিধানসভা নির্বাচন (2026 Bengal Election)। ভোটার তালিকাকে ভুয়ো ভোটার মুক্ত করতে এবার জেলাভিত্তিক পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। নিয়োগ করা হয়েছে একজন বিশেষ পর্যবেক্ষক।

এই পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক থেকে রাজ্যের ভোটার তালিকাকে নির্ভুল করতে বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে কমিশন সূত্রে খবর। রাজ্যে SIR র নজরদারিতে নিযুক্ত পর্যবেক্ষকদের সঙ্গে বিশেষ বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তসহ (Subrata Gupta) ১২ জন পর্যবেক্ষককে নিয়ে বৈঠক।

আরও পড়ুন-  SIR বিতর্কে রাজ্যেকে চ্যালেঞ্জ, সুব্রত গুপ্তকে বিশেষ রোল অবজার্ভার নিয়োগ কমিশনের

উল্লেখ্য, এসআইআর নিয়ে রাজ্য-রাজনীতি জুড়ে চাপানউতোর অব্যাহত। ভোটার তালিকা নির্ভুল করতে ১২ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। যাদের কাঁধে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, দুই ২৪ পরগনা, কলকাতা উত্তর এবং দক্ষিণ-সহ বেশ কয়েকটি জেলার দায়িত্ব রয়েছে। এই ১২ জন আধিকারিক তাদের নিজের অংশের SIR প্রক্রিয়া খতিয়ে দেখবেন। এর পর দিল্লিতে আসা বিশেষ পর্যবেক্ষকদের সেই রিপোর্ট পাঠাবেন তারা।

এ পর্যন্ত রাজ্যে মোট ২৭ লক্ষ ৭১ হাজার ভোটারের নাম বাদ গেছে, মৃত প্রায় ১৫ লক্ষ, নিখোঁজ ২.৬১ লক্ষ, স্থানান্তরিত ৮.৮৮ লক্ষ এবং ডুপ্লিকেট ভোটার ৫৮,১৬৪। ভোটার তালিকার ডিজিটাইজেশনেও পশ্চিমবঙ্গ শীর্ষে, সম্পন্ন হয়েছে ৮৭.৯১% কাজ, যা ৬ কোটি ৭৩ লক্ষের বেশি তথ্য। খসড়া তালিকা প্রকাশের পর মৃত, স্থানান্তরিত, নিখোঁজ ও ডুপ্লিকেট ভোটারের পৃথক তালিকাও প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

দেখুন আরও খবর-

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team