কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
‘বাংলা বিরোধী জমিদারদের পরাজয়’, ১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম রায়ের পর লিখলেন অভিষেক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ০৩:৩৪:৩৩ পিএম
  • / ১৫২ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

কলকাতা: রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজের (100 Days Work) প্রকল্প। ১০০ দিনের বকেয়া টাকা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকেই বহাল রেখেছে শীর্ষ আদালত। এই প্রকল্পে টাকা দিতে হবে কেন্দ্রকেও, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিধানসভা ভোটের আগেই বাংলায় ফের ১০০ দিনের কাজ চালু হতে চলেছে। যা রাজ্য সরকারের কাছে বড় জয় । শীর্ষ আদালতের রায়ের পরই কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্যোশাল মিডিয়া অভিষেক লিখেছেন, এই রায় বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের আরও একটি শোচনীয় হার। এমনকী এই রায় বাংলার মানুষের ঐতিহাসিক জয়।

সোমবার রায় ঘোষণার পরপরই অভিষেক এক্স পোস্টে লিখেছেন, আজ ঐতিহাসিক দিন। সুপ্রিম কোর্ট কেন্দ্রের আবেদন খারিজ করেছে। বাংলার গরিব মানুষের কাজের অধিকার পুনরুদ্ধার হল। তিনি আরও লেখেন, যখন রাজনৈতিকভাবে হারাতে পারেনি, তখন বিজেপি বঞ্চনাকে অস্ত্র করেছিল। বাংলার গরিব মানুষের মজুরি কেড়ে নিয়েছিল। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম— প্রতিটি টাকার, প্রতিটি পরিশ্রমিকের, প্রতিটি নীরব কণ্ঠের ন্যায় আমরা ফিরিয়ে আনব। আজ সেই প্রতিশ্রুতিরই জয় হল।” বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি লিখেছেন, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি! জয় বাংলা।

আরও পড়ুন: ১০০ দিনের কাজের মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের!

 প্রসঙ্গত, ৩ বছর পর রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজের প্রকল্প। গত ১৮ জুন কলকাতা হাইকোর্ট রায় দেয়, পয়লা অগাস্ট থেকে রাজ্য়ে ১০০ দিনের প্রকল্প চালু করতে হবে। পাশাপাশি আদালত নির্দেশ দেয়, রাজ্যের সব জেলাতেই তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্র। হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম কেন্দ্রকে বলেছিলেন, “যে সমস্ত অভিযোগ রয়েছে, সেগুলি ২০২২ সালের আগের। সেই সময়ের দুর্নীতি নিয়ে তদন্ত করুন, কিন্তু এখন প্রকল্পের কাজ বন্ধ রাখার কোনও কারণ নেই।”সোমবার সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায়ই বহাল রাখে। এই প্রকল্পে টাকা দিতে হবে কেন্দ্রকেও, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

অন্য খবর দেখুন

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team