কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
শিক্ষক নিয়োগে ১৩২৭ জনকে বাদ দিল SSC! কিন্তু কেন?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ০১:৩১:০০ পিএম
  • / ১১০ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল বাংলা। তবে এবার শিক্ষক নিয়োগ (Teacher recruitment) নিয়ে কোনও রকমের ভুল ত্রুটি রাখতে চাইছে না এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন (SSC)। সেই কারণে এবার একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বড় সিদ্ধান্ত নেওয়া হল কমিশনের তরফে। ভুল তথ্য দেওয়ার কারণে বাদ দেওয়া হল একাধিক চাকরিপ্রার্থীর নাম। জানা যাচ্ছে, বাদ দেওয়া হয়েছে ১৩২৭ জন প্রার্থীর নাম। যা নিয়ে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে।

কমিশনের তরফে জানানো হয়েছে, ৩৫টি বিষয়ে ইন্টারভিউ (Interview) সংক্রান্ত ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এমন অনেক প্রার্থী রয়েছেন যাদের শিক্ষকতার অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার তথ্যে অসঙ্গতি রয়েছে সেই কারণেই বাদ দেওয়া হয়েছে ১৩২৭ জনের নাম।

আরও খবর : কলকাতার হাওয়ায় ‘রেড অ্যালার্ট’! PM2.5 দাপট, বাড়ছে শ্বাসকষ্টের ঝুঁকি

স্কুল সার্ভিস কমিশনের (SSC) তরফে ইতিমধ্যে শুরু হয়েছে শিক্ষক নিয়োগ ইন্টারভিউয়ের প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যেই তা শেষ করতে চাইছে কমিশন। তার মাঝেই কেন এত চাকরি প্রার্থীর নাম বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে জানিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এসএসসি-র তরফে জানানো হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াতে বেশিরভাগ যোগ্যপ্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। শিক্ষক-শিক্ষিকাদের প্রায় ৯৫ শতাংশকে ইন্টারভিউতে ডাকা হয়েছে। সূত্রের খবর, যাচাই প্রক্রিয়া চলাকালীন বাদ পড়েছে ৮০০ জন যোগ্য চাকরি প্রার্থীর নাম।

একাদশ-দ্বাদশ ও নবম-দশম-এ কারা কারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন তার একটি তালিকা প্রস্তুত করছে এসএসসি। সেই তালিকা তৈরির সময়ে বাদ পড়া একাধিক প্রার্থীর পরিসংখ্যান সামনে এসেছে বলে জানা গিয়েছে।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team