32.4 C
Kolkata

রকমারি পাহাড়ি খাবার, অতিথিদের জন্য এলাহি ব্যবস্থা কুলদীপের বিয়েতে কেমন আয়োজন?

Must Read

ওয়েব ডেস্ক: বিশ্বকাপ জয় করেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় দলের স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। দীর্ঘদিনের বান্ধবী বংশিকার সঙ্গে উত্তরাখণ্ডের মুসৌরিতে বিয়ের (Marriage) বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। জানা গিয়েছে, শুক্রবার সঙ্গীত ও মঙ্গল স্নানের অনুষ্ঠান হয়ে গিয়েছে। শনিবার রয়েছে মূল বিয়ের অনুষ্ঠান। কেমন রয়েছে আয়োজন? চলুন জেনে নেওয়া যাক।

কুলদীপের বিয়েতে চাঁদের হাট

ভারতীয় দলের ‘চায়না ম্যানে’র জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে প্রায় ২০০ জন অতিথি আমন্ত্রিত রয়েছেন। অতিথিদের তালিকায় থাকতে পারেন ভারতীয় ক্রিকেটের একাধিক তারকা। সূত্রের খবর, অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। এছাড়াও কুলদীপের বিয়ের অনুষ্ঠানে দেখা যেতে পারে জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। এছাড়াও টি-২০ বিশ্বকাপজয়ী দল থেকে রিঙ্কু সিং, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, গৌতম গম্ভীররাও হাজির থাকতে পারেন কুলদীপের জীবনের ইনিংসের শুরুর মুহূর্তে।

আরও পড়ুন: গৌরব-কৃতিকার বিয়ের আসরে তুমুল নাচ যুবরাজ, শেহওয়াগের! নেট দুনিয়ায় ঝড় তুলল এই ভিডিও

ভুরিভোজের মেন্যুতে পাহাড়ি ছোঁয়া

বিশ্বজয়ী ক্রিকেটারের বিয়ে বলে কথা, তাই খাবারের মেন্যুতেও (Kuldeep Yadav Wedding Menu) থাকছে বিশেষ আয়োজন। যেহেতু উত্তরাখণ্ডেই বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তাই মেনুতেও রাখা হয়েছে পাহাড়ি খাবারের স্বাদ। খবর অনুযায়ী, প্রতিটি প্লেটের খরচ ছয় হাজার টাকারও বেশি। জানা গিয়েছে কুলদীপ যাদবের বিয়ের মেন্যুতে থাকছে বাজরার রুটি, ঢেঁকিছাঁটা চালের ভাত, কলাইয়ের ডাল, পাহাড়ি ছোলার ডাল, শুশনি শাক, কুমাউনী রায়তা, শণবীজের চাটনি এবং শ্যামা চালের পায়েস। এছাড়াও প্রাতঃরাশের জন্য রাখা হয়েছে জনপ্রিয় খাবার—ইডলি, ধোসা, ছোলা-ভাটুরা ও পোহা।

অতিথিদের জন্য এলাহি আয়োজন

প্রায় ২০০ জন অতিথির থাকার ব্যবস্থা করতে মুসৌরির একটি নামী হোটেল সম্পূর্ণ বুক করা হয়েছে। সেই হোটেলে রয়েছে প্রায় ৮০টি ঘর। এছাড়াও অতিথিদের থাকার জন্য আরও দু’টি বড় হোটেলে ঘর সংরক্ষণ করা হয়েছে। বিমানবন্দর থেকে অতিথিদের হোটেলে পৌঁছে দেওয়ার জন্যও বিশেষ যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপজয়ী এই স্পিনারের বিয়ে ঘিরে মুসৌরিতে তৈরি হয়েছে উৎসবের আবহ।

দেখুন আরও খবর:

Latest News

বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা, কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

কলকাতা: দক্ষিণবঙ্গে বর্ষা (SouthBengal Monsoon) প্রবেশ করেছে। এবার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়ার দফতর।ব্যাপক গরমের...

More Articles Like This