Forbidden

You don't have permission to access th1s resource.

আজও ভিজবে দক্ষিণবঙ্গ, সপ্তাহান্তে কমবে বৃষ্টি! - KolkataTV
33.6 C
Kolkata

আজও ভিজবে দক্ষিণবঙ্গ, সপ্তাহান্তে কমবে বৃষ্টি!

Must Read

কলকাতা: মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির দাপট অব্যাহত (Rain Forecast)। বুধবার রাত থেকে শুরু হওয়া দফায় দফায় বৃষ্টি বৃহস্পতিবারও চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকেই কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আকাশ মেঘলা। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: ওবিসি সংরক্ষণ মামলায় ফের বিস্তারিত শুনানির ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট

তবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ ধীরে ধীরে কমতে পারে। শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তার ব্যাপকতা অনেকটাই হ্রাস পাবে। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কতা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে কয়েক দিনের টানা বর্ষণের পর কিছুটা স্বস্তি মিলতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গের চিত্র ঠিক উল্টো। রবিবার থেকে সেখানে ফের বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। যদিও শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গে বড় কোনও সতর্কবার্তা নেই।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়াগত পরিস্থিতির জেরেই বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

Latest News

কঙ্গোয় ভয়াবহ ইবোলা, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল! দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

ওয়েব ডেস্ক : কঙ্গোয় (Congo) ভয়াবহ আকার নিয়েছে ইবোলা সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪,৩৮১ জনের শরীরে সংক্রমণ...

More Articles Like This