34 C
Kolkata

বাবার প্রেমিকার কোলে হার্দিক পুত্র! মাহিকা-অগস্ত্যর রসায়নে জমে ক্ষির সেমিফাইনাল

Must Read

ওয়েব ডেস্ক: হাড্ডাহাড্ডি ম্যাচের পাশাপাশি বৃহস্পতিবারের ওয়াংখেড়ে (Wankhede Stadium) সাক্ষী থাকল এক অভিনব দৃশ্যের। মুম্বইয়ের মাঠে দুরন্ত পারফরম্যান্সে যখন ব্যস্ত হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), তখন গ্যালারিতে বসে সমানে বাবাকে উৎসাহ দিচ্ছে তাঁর ছেলে অগস্ত্য পান্ডিয়া (Agastya Pandya)। তবে এর মাঝে যে দৃশ্যটি সবচেয়ে বেশি নজর কেড়েছে, তা হল অগস্ত্য বসে রয়েছে হার্দিকের নতুন প্রেমিকা মাহিকা শর্মার (Mahieka Sharma) কোলে। মুহূর্তের মধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।

২০২৪ সালে অভিনেত্রী নাতাশা স্ত্যানকোভিচের (Natasa Stankovic) সঙ্গে বিচ্ছেদ হয় হার্দিকের। দাম্পত্য শেষ হলেও ছেলে অগস্ত্যের দায়িত্ব দু’জনেই ভাগ করে নিয়েছেন। কখনও বাবার কাছে, কখনও মায়ের কাছে, এভাবেই সময় কাটায় খুদে অগস্ত্য। সম্প্রতি ছেলেকে বিলাসবহুল গাড়িও উপহার দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার। যে গাড়ির দাম প্রায় ৩ থেকে ৪ কোটি টাকা। সব মিলিয়ে বিচ্ছেদের পরেও ছেলের প্রতি যে হার্দিকের ভালোবাসা এতটুকুও কমেনি তা বোঝাই যাচ্ছে।

আরও পড়ুন: বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে কী কী রেকর্ড হল? জানলে চমকে উঠবেন

এবার সেই অগস্ত্যের সঙ্গেই দেখা গেল হার্দিকের নতুন প্রেমিকা মাহিকা শর্মাকে। গত দু’বছরে একাধিক মহিলার সঙ্গে হার্দিকের নাম জড়ালেও শেষ পর্যন্ত মাহিকার সঙ্গেই সম্পর্কে সিলমোহর দিয়েছেন তিনি। বর্তমানে টিমের বিভিন্ন ম্যাচে প্রায়ই গ্যালারিতে দেখা যায় মাহিকাকে। বিশ্বকাপের একাধিক ম্যাচেও উপস্থিত ছিলেন তিনি। তবে এই প্রথমবার অগস্ত্যের সঙ্গে তাঁকে একসঙ্গে দেখা গেল প্রকাশ্যে।

দেখুন আরও খবর:

Latest News

‘গতকাল তো ট্রেলার দেখেছে সরকার…,’ শিক্ষামন্ত্রীকে বিরাট হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

নয়াদিল্লি: ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিবাদকে রাস্তায় নামিয়ে এনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘ককরোচ জনতা পার্টি’ (Cockroach Janta Party)। শনিবার দিল্লির...

More Articles Like This