ব্যর্থ দল, স্বপ্নভঙ্গের পরেই পদত্যাগের ইচ্ছাপ্রকাশ জয়সূর্য’র!

0
29

ওয়েব ডেস্ক : ১৯৯৬ সালে বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। সেই দলে ছিলেন ভারতের তারকা ব্যাটার সনৎ জয়সূর্য (Sanath Jayasuriya)। তার পর দেশের প্রতি দায়বদ্ধতা থেকে শ্রীলঙ্কার (Srilanka) হোড কোচ (Head Coach) হয়েছিলেন তিনি। কিন্তু এবার তাদের কাছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) আশানুরুপ হল না। বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে শ্রীলঙ্কা। এর পরেই দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করলেন জয়সূর্য। যোগ্য উত্তরসূরি পেলে তিনি সরে যেতে রাজি বলে জানালেন।

চলতি বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারতের পাশাপাশি আয়োজক দেশ ছিল শ্রীলঙ্কা। গ্রুপ ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছে তারা। শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা। কিন্তু সপরা ৮-এ উঠে একটিও ম্যাচ জিততে পারেনি দাসুন শনাকার দল। শনিবার শেষ ম্যাচে পাকিস্তানের কাছে পাঁচ রানে হারতে হয় তাঁদেরকে। এর পরেই শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার জানান, তিনি হেড কোচের পদ থেকে সরে যেতে চান।

আরও খবর : তালিকায় রিচা ঘোষের নাম ‘বিবেচনাধীন’! নাগরিকত্ব কি সংশয়ের মুখে?

সনৎ জয়সূর্য (Sanath Jayasuriya) বলেছেন,“আমার মনে হয়েছে এই দায়িত্ব অন্য কাউকে দেওয়ার এটাই সঠিক সময়। প্রায় দুই মাস আগে ইংল্যান্ড সিরিজের সময় আমি বলেছিলাম যে, এই পদে দীর্ঘদিন থাকার কোনো আশা আমার নেই। আমি তখনই এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম বিশ্বকাপের মাধ্যমে কোচ হিসেবে একটি ইতিবাচক সমাপ্তি টানতে পারব। কিন্তু যেভাবে চেয়েছিলাম সেভাবে তা করতে পারিনি, আর এই বিষয়টি নিয়ে আমি দুঃখিত। আমি এখনও আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড-কে কিছু জানাইনি। এমনকি আমি যে এই কথাগুলো বলতে যাচ্ছি, তাও তারা জানে না। আমাকে গিয়ে তাদের সাথে এ বিষয়ে আলোচনা করতে হবে।”

প্রসঙ্গত, গ্রুপ স্টেজে বালো পারফর্ম করছিল শ্রীলঙ্কা (Srilanka)। কিন্তু সুপার ৮-এ উঠতেই তাদের পারফরম্যান্স পড়ে যায়। যার কারণে এবার বিশ্বকাপ থেকে ছিটগেল গেল তারা। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, শ্রীলঙ্কা ক্রিকেটে আগামী দিনে বড় বদলের সম্ভাবনা রয়েছে। দসুন শনাকার অধিনায়কত্বও যেতে পারে। সঙ্গে দলে একাধিক পরিবর্তন হতে পারে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here