28 C
Kolkata

পাকিস্তানের বিরুদ্ধে ‘ফেভারিট’ নয় ভারত? মেগা ম্যাচের আগে কেন দলকে সতর্ক করলেন রোহিত?

Must Read

ওয়েব ডেস্ক: পারফরম্যান্স, পরিসংখ্যান, মনোবল আর আত্মবিশ্বাস- পাকিস্তানের বিরুদ্ধে বহু প্রতীক্ষিত মেগা-ম্যাচে (India Vs Pakistan) নামার আগে সবদিক থেকেই এগিয়ে ভারত। অনেকেই টি-২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2026) ভারতকে ‘ফেভারিট’ বলেই চিহ্নিত করছেন। কিন্তু এখানেই আপত্তি রোহিত শর্মার (Rohit Sharma)। ভারত-পাকিস্তান মহারণের আগে সেই কথাই শোনা গেল গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন অধিনায়কের মুখে। হিটম্যান বলেন, “ফেভারিট শব্দটায় আমার বিশ্বাস নেই। ফেভারিট বলে কিছু হয় না। এই ম্যাচটার আকর্ষণই আলাদা। দারুণ মজার।”

পাশাপাশি পরিসংখ্যান নিয়ে মাতামাতি করে আত্মতুষ্টিতে ভোগার বিষয়েও ভারতীয় দলকে সতর্ক করে রোহিত বলেন, “এখন যে কোনও দল যে কোনও দলকে হারাতে পারে। তাই ভাল খেলতেই হবে। এটাই আসল। না হলে খালি হাতেও ফিরতে হতে পারে।” তিনি আরও বলেন, “গত ১০ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত-পাক ম্যাচে অনেক কিছু ঘটেছে। আপনি অতীতে কী করেছেন সেটা আদৌ গুরুত্বপূর্ণ নয়। দল এখন কেমন খেলছে, ক্রিকেটারেরা ফর্মে আছে না নেই, এ সবের উপর নির্ভর করে ফলাফল। নির্দিষ্ট দিনের পারফরম্যান্সের উপর সব কিছু নির্ভর করে।”

আরও পড়ুন: ক্রিজের পিছন থেকে ‘অদ্ভুত’ বোলিং! নামিবিয়ার এই স্পিনারের অ্যাকশন কি আদৌ বৈধ?

উল্লেখ্য, দীর্ঘ টালবাহানার পর ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। সেই কারণে এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যে বাড়ছে কৌতূহল। এদিকে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে জিতে ইতিমধ্যে গ্রুপের প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে ভারত ও পাকিস্তান। নেট রান রেটের নিরিখে অনেকটা এগিয়ে থাকায় টেবিল টপার রয়েছে ভারত। রবিবারের এই ম্যাচ জিতে সুপার এইটের টিকিট নিশ্চিত করতে চাইবেন সূর্যরা। তবে পাকিস্তানও যে মরিয়াভাবে একই চেষ্টা করবে, তা আর বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই মহারণের আগে দলকে সতর্ক করলেন রোহিত শর্মা।

দেখুন আরও খবর:

Latest News

সাড়ে ১০ ঘণ্টা জেরার পর গ্রেফতার ডিসি শান্তনু সিংহ বিশ্বাসকে

কলকাতা: সাড়ে ১০ ঘণ্টা জেরার পর কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিংহ বিশ্বাসকে (Shantanu Sinha Biswas) গ্রেফতার করল ইডি (ED)।শুক্রবার...

More Articles Like This