7.9 C
New York

চ্যাম্পিয়ন হতে দেখেছেন রোহিতদের! বিশ্বকাপ ফাইনালের দায়িত্বে ভারতের ‘লাকি’ আম্পায়ার?

Must Read

ওয়েব ডেস্ক: রবিবার সন্ধ্যার জন্য অপেক্ষার প্রহর গুনছে ক্রিকেট বিশ্ব। ‘অপয়া’ তকমা ঘোচাতে ফাইনাল সাজে সেজে উঠছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। সকাল-বিকেল মাঠের সবুজ গালিচায় চলছে দুই যুযুধান শিবিরের শেষ মহড়া। ভারত (India Cricket Team) কি লাগাতার দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিততে পারবে, নাকি নিউজিল্যান্ডের (New Zealand Cricket Team) ট্রফির খরা কাটবে? এই প্রশ্নের উত্তর পেতে রবিবার মধ্যরাত হয়ে যাবে। তবে এই মেগা-ফাইনাল কারা পরিচালনা করতে চলেছেন, তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আইসিসি (ICC)।

টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) ফাইনালের (Final) দায়িত্বে থাকা আম্পায়ারদের (Umpire) নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। শুক্রবার আইসিসি জানিয়েছে, রবিবার ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের দুই অভিজ্ঞ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ (Richard Illingworth) এবং অ্যালেক্স হোয়ারফ (Alex Wharf)। এই নিয়ে টানা দ্বিতীয় বার টি-২০ বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারিং করতে দেখা যাবে ইলিংওয়ার্থকে। শুধু তাই নয়, এর আগে ২০২৩-এর ওডিআই বিশ্বকাপের ফাইনাল এবং ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও আম্পায়ারিং করতে দেখা গিয়েছে তাঁকে।

আরও পড়ুন: ম্যাকলারেন ঝড়ে তছনছ ওড়িশা! ISL-এ অব্যাহত মোহনবাগানের বিজয়রথ

অন্যদিকে, হোয়ার্ফের কাছে এটি প্রথম টি-২০ বিশ্বকাপ ফাইনাল পরিচালনার সুযোগ। এক সময় ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। পরে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০২২-এর মহিলা বিশ্বকাপ এবং ২০২৩-এর পুরুষডের ওডিআই বিশ্বকাপে। উল্লেখযোগ্য বিষয় হল, এই দুই আম্পায়ারকেই টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইডেনে আম্পায়ারিং করতে দেকগে গিয়েছিল।

এর পাশাপাশি বিশ্বকাপ ফাইনালে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকার আল্লাহউদ্দিন পালেকর (Allahuddien Paleker)। এছাড়াও এই মহারণে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক (Adrian Holdstock)। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডি পাইক্রফট (Andy Pycroft)।

দেখুন আরও খবর:

Latest News

আজ প্রথম দফার ভোটের আবহে মানসিক চাপে থাকবে এই রাশিগুলি

ওয়েবডেস্ক- আজ পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election)  । ১৫২টি বিধানসভায় আজ ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। বেশ...

More Articles Like This