কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
শীতের রাতে বেপরোয়া গতি, মৃত্যু হেলমেটবিহীন বাইক আরোহীর
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১১:১০:৩৯ এম
  • / ১০৭ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

ওয়েবডেস্ক- শীতের কলকাতায় (Kolkata) ফের জোড়া দুর্ঘটনা (Accident)। মঙ্গলবার গভীর রাতে ইএম বাইপাসে (EM Bypass) বেপরোয়া গাড়ির গতির বলি হন এক বাইক আরোহী। মাঘায় হেলমেট ছিল না।

অপরদিকে বুধবার সকালে রেড রোডে (Red Road) একটি গাড়ি ধাক্কা মারে বিদ্যুতের খুঁটি ও গাছে। জখম হয়েছেন গাড়িতে থাকা দুজন। গাড়িটির ধাক্কায় এক পথচারীও গুরুতর জখম হয়েছেন বলে খবর।

পুলিশ সূত্রে খবর, রাত ২টোর সময় কালিকাপুরের কাছে ই এম বাইপাসের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অলোকেশ হালদার নামে এক যুবকের। বাইকে করে রাতে বাড়ি ফিরছিলেন তিনি। অলোকেশ ঢালাই ব্রিজ থেকে রুবি মোড়ের দিকে আসছিলেন। বাইকের গতি বেশি ছিল। সেই সময় সিংহবাড়ি মোড়ের কাছে একটি দাঁড়িয়ে থাকা গাড়িতে প্রথমে ধাক্কা মারে গাড়িটি। পরে পাশের ডিভাইডারে ধাক্কা দেয়। বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন অলোকেশ। তাঁকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তার মৃত্যু হয়েছে বলে জানান। জানা গেছে অলোকেশের মাথায় হেলমেট ছিল না।

আরও পড়ুন-  ক্ষমতায় এসে বামফ্রন্টের জঞ্জাল পরিষ্কার করতে হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

সেই কারণে মাথায় গুরুতর চোট লাগে তাঁর।  অন্য দিকে, বুধবার সকালে রেড রোডে একটি বেপরোয়া গাড়ি সজোরে ধাক্কা মারে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে। নিয়ন্ত্রণ করতে না পেরে সেটি এগিয়ে গিয়ে ধাক্কা মারে একটি বিদ্যুতে খুঁটিতে। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। গাড়ির মধ্যে থেকে গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁরা চিকিৎধীন। সম্পর্কে তাঁরা বাবা-ছেলে বলে পুলিশ সূত্রে খবর। গাড়িটি ধাক্কা মারে দুজন সাফাইকর্মীকেও। এর পরেই গাড়িটি উলটে যায়।

দেখুন আরও খবর-

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

পুরীর মন্দিরে বোমা হামলার হুমকি, আটক ১
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
পিস্তল ও কার্তুজ সহ খিদিরপুর থেকে ধৃত যুবক
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team