কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ! ফের সনাতনীদের মিছিল
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৩:২২:৫৮ পিএম
  • / ১৩৫ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : সম্প্রতি বাংলাদেশে নৃশংসভাবে হত্যা করা হয়েছে দীপু চন্দ্র দাস-কে। আর হিন্দুদের উপর এমন হামলার প্রতিবাদে পথে নামলেন সনাতনীরা (Sanatani Protest)। শুক্রবার দুপুরে প্রথমে শিয়ালদহ স্টেশনে শুরু হয়েছিল বিক্ষোভ। তার পরে মিছিল করে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসের দিকে এগিয়ে গিয়েছিলেন বিক্ষোভকারীরা। কিন্তু বেকবাগানে তাঁদেরকে আটকে দিল পুলিশ (Police)। তবে পাল্টা সেখানে রাস্তায় বসেই বিক্ষোভ দেখান সনাতনীরা। জানা যাচ্ছে, এদিন বিকেল ৪টে নাগাদ বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসে যাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

কয়েকদিন আগে বাংলাদেশের মংমনসিংহে দীপুচন্দ্র দাসকে খুনের (Dipu Chandra Das) অভিযোগ উঠেছিল বাংলাদেশের দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, সবার সামনে তাঁর দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এই নৃশংস ঘটনার পরেই ভারতের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে এদিন মিছিল করেন সনাতনীরা।

আরও খবর : শীতে ডিমের দাম আকাশছোঁয়া! কবে কমবে দাম?

তাঁদের হাতে দেখা যায় নানান প্ল্যাকার্ড ও ব্যানার। দীপুচন্দ্র দাসের বিচার ও বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বিক্ষোভকারীরা। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের (Mohammed Yunus) কুশপুতুলও পোড়ানো হয়। অন্যদিকে বাংলাদেশের (Bangladesh) ঘটনার প্রতিবাদে পুরীর মন্দিরের সামনেও প্রতিবাদ মিছিল করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল।

তবে এই হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিবৃতি দিয়ে বলেছে, হিন্দু যুবকের খুনের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা। সেটিকে সংখ্যালঘুদের উপর হামলা হিসেবে দেখানো হচ্ছে। তবে সে সবের প্রতিবাদ জানিয়ে এদিন পথে নেমেছিলেন সনাতনীরা। তবে বেকবাগানের কাছে তাদেরকে আটকে দিল পুলিশ।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team