কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার ৫
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ০২:২৬:২৬ পিএম
  • / ১৩২ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

কলকাতা: সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuva Bharati Krirangan) অশান্তির ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা । যুবভারতীকাণ্ডে আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ। নাগেরবাজার থেকে ওই দু’জনকে পাকড়াও করেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ।ধৃতরা হলেন শুভ্রপ্রতিম দে এবং সৌরভ বসু। সোমবারই ধৃতদের হাজির করা হবে আদালতে।

লিওনেল মেসির কলকাতা সফর (Mesi Tour in Kolkata) ঘিরে যে উন্মাদনা শেষ পর্যন্ত রূপ নেয় বিশৃঙ্খলায়। মেসির উপস্থিতিকে কেন্দ্র করে শুরু হয় হইচই, তার জেরে আর্জেন্তিনীয় মহাতারকা মাঠ ছাড়ার পরই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গ্যালারি থেকে মাঠে ছোড়া হয় জলের বোতল, ছিঁড়ে ফেলা হয় ব্যানার ও ফেস্টুন। ১০ হাজার, কেই ১৪ হাজার তো কেই ৫ হাজার চাকার টিকিট কেটে মেসিকে দেখতে এসেছিলেন। ‘ফুটবল ঈশ্বর’ মেসিকে (Lionel Messis) দেখতে না পেয়ে রীতিমতো সরকারি সম্পত্তিতে ভাঙচুর চালান উত্তেজিত দর্শকরা। সূত্রের খবর, সল্টলেকে যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় ছ’জনকে নোটিস পাঠাতে চলেছে বিধাননগর পুলিশ। যুবভারতীর বিশৃঙ্খলায় ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ (Messi in Kolkata)। সোমবার সকালেই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। যুবভারতী ক্রীড়াঙ্গনের (Yuba Bharati Krirangan) সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই পাকড়াও অভিযান চলছে বলে খবর। মেসিকে দেখতে এসে দর্শক থেকে ‘হামলাকারী’, বিশৃঙ্খলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫।

আরও পড়ুন:যুবভারতীতে বিশৃঙ্খলা, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার আটটি নির্দিষ্ট ধারায় এফআইআর রুজু করেছে পুলিশ। সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, ইচ্ছাকৃত ভাবে সরকারি কর্মীকে আহত করা, কর্তব্যরত সরকারি কর্মীকে গুরুতর ভাবে জখম করা, গোলমাল পাকানোর মতো অভিযোগের প্রেক্ষিতে এই ধারাগুলি যুক্ত করেছে পুলিশ। পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে এবং শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগেও নির্দিষ্ট আইনের ধারায় এফআইআর রুজু হয়েছে

দেখুন ভিডিও

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার কী বিদায় নেবে শীত? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team