কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
অনুপ্রবেশকারীদের বাঁচাতে বাংলায় এসআইআরের বিরোধীতা করছে তৃণমূল, কটাক্ষ মোদির
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ০৬:১১:৪৪ পিএম
  • / ৯৪ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

কলকাতা: এসআইআরের আবহে বাংলায় প্রথম জনসভা প্রধানমন্ত্রীর। কুয়াশায় তাহেরপুর যাওয়া হল না, কলকাতা থেকে অডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। শনিবার বক্তব্যের শুরুতেই জয় নিতাই বলে শুরু করলেন। আমি ক্ষমা প্রার্থী। আবহাওয়া খারাপ এর কারণে আমি আপনাদের কাছে পৌঁছাতে পারলাম না। টেলিফোন এর মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। খারাপ আবহাওয়া ও কুয়াশার কারণে আমি সরাসরিই মঞ্চে এসে উপস্থিত হতে পারলাম না। এখানে যারা মারা গিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। তৃণমূলকে আক্রমণের পাশাপাশি বিজেপি সুযোগ দেওয়ার আহ্বান জানালেন মোদি।

এদিন মোদি বললেন, “মোদির বিরোধিতা করবেন করুন, উন্নয়নে বাধা যেন না হয়। ” সিপিএমকেও আক্রমণ করে বললেন বাম অপসারণের পর ত্রিপুরার উন্নয়ন হচ্ছে বিজেপির হাত ধরে। তবে মতুয়া, এসআইআর ইস্যু নিয়ে কোনও কথা শোনা যায়নি তাঁর মুখে। তৃণমূলকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বক্তব্য, একবার বিজেপিকে সুযোগ দিন। দ্রুততার সঙ্গে বাংলার উন্নতি হবে কথা দিচ্ছি।বিজেপি সরকার বাংলার জন্য কাজ করছে। পশ্চিমবঙ্গ এর মানুষের জন্য আরও ভালো খবর। কলকাতা শিলিগুড়ির কানেকশন ভালো হবে সড়ক নির্মাণের কারণে। বিহারে এনডিএ সরকার গঠন হয়েছে। বিহার থেকে গঙ্গা বাংলায় প্রবেশ করে। বিহার বাংলায় জয়ের পথে তৈরি করেছে। বিহারের মানুষ বিকাশের দিকেই নিজেদের নির্নয় দিয়েছে।বাংলায় মহাজঙ্গলরাজ চলছে। পশ্চিমবঙ্গের সব শহর গলি সব জায়গার মানুষ বলছে বাঁচতে চাই বিজেপি তাই।

আরও পড়ুন: ‘বাংলায় সুযোগ দিয়েই দেখুন…’,ভোটের বাদ্যি বাজিয়ে পরিবর্তনের ডাক মোদির

এদিন অনুপ্রবেশ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে মোদি বলেন, ডবল ইঞ্জিন সরকার গড়তে দিন, দেখুন কত দ্রুত উন্নয়ন হয়। গো ব্যাক অনুপ্রবেশকারী বলা উচিত। কিন্তু গো ব্যাক মোদী বলে ওরা। অনুপ্রবেশকারীদের নিয়ে ওরা কিছু বলে না। চুপ করে থাকে। যে অনুপ্রবেশকারীরা বাংলা কব্জা করবে বলে স্থির করেছে, তাদেরই পছন্দ তৃণমূলের। এটাই তৃণমূলের আসল চেহারা।অনুপ্রবেশকারীদের বাঁচাতে বাংলায় এসআইআরের বিরোধ করছে। ত্রিপুরা দেখুন। সেখানে কমিউনিস্ট, বামপন্থীরা ৩০ বছর বরবাদ করেছিল। ত্রিপুরাবাসী আমাদের সুযোগ দিয়েছে। আমরা উন্নয়ন করেছি। বাংলাতেও হয়েছে লাল ঝন্ডাধারীদের থেকে মুক্তি। আশা ছিল, ভাল কিছু হবে। তৃণমূল বামপন্থীদের খারাপ গুণ, খারাপ লোকেদের গ্রহণ করে নিয়েছে। তাই আরও খারাপ হয়েছে।’’

মোদির কথায়, মোদি আপনাদের বিকাশের জন্য নিজেকে সম্পুর্ন সমর্পণ করেছে। পশ্চিমবঙ্গ এর বিকাশের জন্য মোদিজি আছে। তৃণমূল মোদি বিরোধিতা করছেন তো হাজার বার করুন। কিন্তু একারণে বাংলার উন্নয়ন আটকে যাচ্ছে। মোদি বিরোধিতা করুন কিন্তু বাংলার মানুষের অধিকার থেকে তাদের বঞ্চিত করবেন না। তাই একবার বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন। বাংলার এমন সরকার দরকার, যারা দ্রুত গতিতে উন্নয়ন করবে। যখন ওখানে নিজে যাব, আরও কথা বলব। আজ আবহাওয়া বাদ সেধেছে। আমি ওই নেতাদের মতো নই, যাঁরা আবহাওয়াতেও রাজনীতির রং চড়িয়ে দেন। আমি বার বার আসব। আপনাদের স্বপ্ন পূরণ করতে, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আসব।

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘আশা’ বিক্ষোভে ধুন্ধুমার, লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান আশাকর্মীদের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team