10.9 C
New York

কালো মাটির পিচেই মহারণ! প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় দলে একাধিক পরিবর্তন?

Must Read

ওয়েব ডেস্ক: গ্রুপ পর্বে ‘অপরাজিত’ থেকে টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) ‘সুপার-৮’-এ পা দিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা- দুই দলই। পরিসংখ্যানের নিরিখে ভারত কিছুটা এগিয়ে থাকলেও পারফরম্যান্সের বিচারে একে অপরকে টেক্কা দিচ্ছে দুই শিবিরই। সেই কারণেই রবিবারের এই মেগা ম্যাচের (India Vs South Africa) দিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। আর এমন মহারণের আগে চর্চার কেন্দ্রে থাকে বাইশ গজ। আহমেদাবাদের এই ম্যাচ কেমন পিচে খেলা হবে? সেক্ষেত্রে দুই দলের রণনীতিই বা কী হবে? সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

আহমেদাবাদে পিচের চরিত্র কেমন হতে পারে?

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) সাধারণত লাল মাটি, কালো মাটি ও মিশ্র মাটির পিচ দেখা যায়। এখনও অবধি পাওয়া রিপোর্ট (Pitch Report) অনুযায়ী, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ব্যবহৃত হতে চলেছে কালো মাটির ট্র্যাক, যা থেকে ঘাস প্রায় তুলে দেওয়া হয়েছে। ফলে এই পিচে বাউন্সে সমতা থাকবে। কিন্তু বল সেভাবে স্পিন নাও হতে পারে। ক্রিকেট বিশ্লেষকদের মতে, এটি মূলত ফ্ল্যাট ডেক, যাতে ব্যাটাররা বাড়তি সুবিধা পেতে পারেন।

আরও পড়ুন: ভারতকে ‘ফেভারিট’ মানতে নারাজ! মহারণের আগে কী হুঙ্কার দিলেন ডি কক?

‘সুপার-৮’-এর প্রথম ম্যাচে ভারতের রণনীতি কী হবে?

প্রোটিয়াদের বিরুদ্ধে দল নির্বাচন নিয়ে দোটানা তৈরি হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টে। তৃতীয় স্পিনার হিসেবে কুলদীপ যাদবকে রাখা হবে কি না, সেটাই বড় প্রশ্ন। অনেকের মতে, এমন পিচে অতিরিক্ত পেসার হিসেবে অর্শদীপ সিংকে খেলানোই কৌশলগতভাবে বেশি যুক্তিযুক্ত হতে পারে। দলের কম্বিনেশন বদল হলে সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দরের জায়গায় প্রথম একাদশে ফিরতে পারেন।

আহমেদাবাদের মহারণে দক্ষিণ আফ্রিকার কী পরিকল্পনা?

দক্ষিণ আফ্রিকার শিবির থেকেও পিচ নিয়ে একই সুর শোনা গিয়েছে। ওপেনার কুইন্টন ডি কক সাংবাদিক বৈঠকে বলেন, সাম্প্রতিক সময়ে আমদাবাদের উইকেটগুলো পেসারদের বেশি সহায়তা করেছে এবং স্পিনারদের জন্য তেমন ঘূর্ণি দেখা যায়নি। তাঁর মন্তব্যে স্পষ্ট, কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই হবে সাফল্যের চাবিকাঠি।

দেখুন আরও খবর:

Latest News

১১০০ কোটি টাকার আর্থিক বেনিয়মের অভিযোগ! গ্রেফতার ব্যবসায়ী

ওযেব ডেস্ক : ১১০০ কোটি টাকার আর্থিক বেনিয়ম। এই অভিযোগে বেহালার এক ব্যবসায়ীকে (Buisnessman) গ্রেফতার করল ইডি (ED)। সূত্রের...

More Articles Like This