কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
যুবভারতীতে বিশৃঙ্খলা, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ০১:২২:২৬ পিএম
  • / ৯৯ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

কলকাতা: যুবভারতী কাণ্ডের (Yuva Bharati case) জল গড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার স্টেডিয়ামের অশান্তি নিয়ে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। মামলা দায়ের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। মঙ্গলবার শুনানির সম্ভাবনা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এই মামলার তদন্তে রাজ্য সরকারের তৈরি সিটকে চ্যালেঞ্জ করেও আরেকটি মামলা দায়ের হয়েছে।

গত ১৩ ডিসেম্বর মেসি-দর্শন নিয়ে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল স্টেডিয়াম। কেই ১০ হাজার, কেই ১৪ হাজার তো কেই ৫ হাজার চাকার টিকিট কেটে মেসিকে দেখতে এসেছিলেন। ‘ফুটবল ঈশ্বর’ মেসিকে (Lionel Messis) দেখতে না পেয়ে রীতিমতো সরকারি সম্পত্তিতে ভাঙচুর চালান উত্তেজিত দর্শকরা। সল্টলেকের যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠান লন্ডভন্ড হওয়ার ঘটনায় আগেই মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করেছিল পুলিশ। এই ঘটনায় আদালতে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে। আদালত জানতে চায়, আদতে টিকিট মূল্য কত ধার্য করা হয়েছিল। কেন এক-এক রকমের টিকিট। আগেই এই ঘটনায় ক্যাগের তদন্তের দাবি ওঠে। পাশাপাশি এটাও পরে জানা যায়, বেশ কিছু সংখ্যক অনুরাগী মেসির সঙ্গে কলকাতার নামী হোটেলে দেখা করতে গিয়েছিলেন। সেটাও কেন হল? কত টাকার লেনদেন হয়েছিল, সে সব নিয়েই আদালতে মামলা দায়ের হয়।

আরও পড়ুন: যুবভারতী পর্যবেক্ষণে তদন্ত কমিটি! কী বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি?

জানা গিয়েছে, সোমবার কলকাতা হাইকোর্টে যুবভারতী কাণ্ডে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানান আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। তাঁকে মামলা দায়েরের অনুমতি দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। মঙ্গলবার শুনানি হতে পারে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।অন্যদিকে, এই বিশৃঙ্খলার তদন্তে রাজ্য সরকার অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে যে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছিল, তাকে চ্যালেঞ্জ করে মামলা দায়েরের আবেদন জানিয়েছিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।

অন্য খবর দেখুন

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team