একের পর এক উড়ন্ত ক্যাচ! বিরাটদের জয়ের নেপথ্য-নায়ক KKR-এর এই প্রাক্তনী

0
27

ওয়েব ডেস্ক: ‘মডার্ন ডে ক্রিকেট’-এ ফিল্ডিং (Fielding) এক গুরুত্বপূর্ণ বিষয়। লিগ ক্রিকেট হোক বা আন্তর্জাতিক ম্যাচ, সব জায়গায়তেই ফিটনেসের প্রমাণ দিয়েছেন ক্রিকেটাররা। আইপিএল-এর (IPL 2026) শুরুতেই দেখা গেল তারই ঝলক। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠের গালিচায় নিজেকে উজাড় করে দিলেন আরসিবি-র তারকা ফিল সল্ট (Phil Salt)। তাঁর অসাধারণ ফিল্ডিং নৈপুণ্যে মুগ্ধ হলেন সকলেই।

শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad)। এই ম্যাচের মাধ্যমে দীর্ঘ বিরতির পর ক্রিকেট ফিরল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium)। আর এই মেগা-ম্যাচেই (RCB vs SRH) ফিল্ডিংয়ের এক অনন্য নজির গড়লেন সল্ট। শুধু একটি নয়, ম্যাচজুড়ে তিনটি গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়ে তিনি কার্যত ম্যাচের রঙ বদলে দেন।

আরও পড়ুন: একসঙ্গে ১১টা দল মাঠে নামাতে পারে ভারত! ভারতীয় ক্রিকেট নিয়ে বিরাট মন্তব্য নাইট কোচের

প্রথম ইনিংসের ১৬তম ওভারে ফিল্ডিংয়ের ঝলক দেখান সল্ট। তখন ৮০ রানের ব্যক্তিগত স্কোরে ক্রিজে দাপটের সঙ্গে ব্যাটিং করছিলেন ঈশান কিষান (Ishan Kishan)। সেই মুহূর্তে বাউন্ডারি লাইনের দিকে উড়ে যাওয়া বলের পিছনে দৌড়ে গিয়ে একহাতে দুর্দান্ত লাফিয়ে ক্যাচটি ধরেন সল্ট। নিশ্চিত বাউন্ডারি মনে হওয়া সেই শট মুহূর্তেই পরিণত হয় উইকেটে, থেমে যায় কিষানের ঝোড়ো ইনিংস।

যদিও এই ম্যাচে এর আগেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছিলেন সল্ট। পাওয়ারপ্লেতে ট্র্যাভিস হেডকে আউট করতে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে রিভার্স কাপ ক্যাচ নেন সল্ট। এরপর হেনরিখ ক্লাসেনের ক্যাচটিও মিডউইকেট বাউন্ডারির কাছে নিখুঁতভাবে তালুবন্দি করেন, যা রিভিউতেও পরিষ্কার বলে প্রমাণিত হয়।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here