31.1 C
Kolkata

‘সরি, বাংলাদেশের মানুষজন’ বাংলাদেশের কাছে ক্ষমা চেয়ে কেঁদে ভাসালেন পাক ভক্তরা

Must Read

ওয়েবডেস্ক-  টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) মেগা-ম্যাচে ভারতের (India Vs Pakistan) জয়, মুখ পুড়েছে পাকিস্তানের। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচে ৬১ রানের জয়লাভ করেছে। টি-২০ ক্রিকেট ইতিহাসে এটাই পাকিস্তানের সবচেয়ে বড় লজ্জা। ভারতের কাছে হারের পর কাঁদতে কাঁদতে বাংলাদেশিদের কাছে ক্ষমা চাইলেন পাকিস্তানি ভক্তরা। রবিবার জয়ের ব্যবধান থেকেই স্পষ্ট হয়ে যায়, কতটা লজ্জাজনক হারের মুখে পড়তে পাক ক্রিকেট দলকে।

এই ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা ছিল পাক ভক্তদের। বিশেষত বাংলাদেশ বিশ্বকাপ না খেলায় ভারত ম্যাচ বয়কট করা নিয়ে পাক ক্রিকেট বোর্ড (পিসিবি) নাটক শুরু করে। সেই প্রেক্ষিতেই বাংলাদেশিদের একাংশও সলমনদের হয়ে গলা ফাটাচ্ছিলেন। তারা চেয়েছিলেন ভারতকে গোহারা হারিয়ে দেবে পাকিস্তানকে। কিন্তু বাস্তবে হল উল্টো। এর পরই কাঁদতে কাঁদতে বাংলাদেশিদের কাছে ক্ষমা চেয়ে নেন পাকিস্তানি ভক্তরা।

আরও পড়ুন-  ভারতের কাছে লজ্জার হার! পাক বোর্ড ও নকভিকে ধুয়ে দিলেন শোয়েব আখতার

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামের বাইরে ওই পাকিস্তানিরা বলে, সরি বাংলাদেশের মানুষজন। আমাদের দল শুধুমাত্র আমাদের মুখ কালো করেনি, আপনাদেরও মুখ কালো করে দিয়েছে। পাকিস্তান দলকে নিয়ে আপনারা অনেক আশা করেছিলেন। পাকিস্তান জিতবে এই আশা ছিল, কিন্তু নিজের জন্য বা পাকিস্তানের জন্য সেই জয়টা নিয়ে আর উচ্ছ্বাস দেখাব না, বরং বাংলাদেশের মানুষের জন্য উচ্ছ্বাস প্রকাশ করব’। একই সঙ্গে পাক ভক্তরা বলেন, বাংলাদেশিরা আমার ভাই। বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) যে অবিচার করেছিল, তার প্রেক্ষিতে বাংলাদেশিদের সেটাই প্রাপ্য ছিল। ভাগ্যের কী পরিহাস! আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আল্লাহের পরিকল্পনা আল্লাহ জানেন। বাংলাদেশিরা আশা ছাড়েননি। আমরাও কষ্ট হয়েছে, তবে এখনও এখন আশা আছে। আমরা এখনও টুর্নামেন্টে টিকে আছি। আল্লাহ যে আমাদের ট্রফি জিতিয়ে দেয়। আর একটা ম্যাচ যেন খেলতে পারি ভারতে সঙ্গে। আমার বাংলাদেশি ভাইদের সঙ্গে সেলিব্রেট করব। আমার নিজের থেকে বেশি বাংলাদেশি ভাইদের জন্য কষ্ট হচ্ছে।

 

Latest News

শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে কলকাতায় অমিত শাহ

কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী (Shyamaprasad Mookherji 125th Birth Anniversary) উপলক্ষে সোমবার সংক্ষিপ্ত সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

More Articles Like This