NOC পাননি, দিল্লির হয়ে খেলতে পারবেন না মিচেল স্টার্ক?

0
33

ওয়েব ডেস্ক : হাতে আর মাত্র পাঁচদিন। তার পরেই শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রেমিয়ার লিগ (IPL 2026)। কিন্তু, এই মেগা টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে উদ্বোধনী ম্যাচ অজি তারকা পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc) খেলবেন কি না, তা নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। সূত্রের খবর ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) তরফ থেকে এখনও নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি (NOC) দেওয়া হয়নি। ফলে তাঁর প্রথম ম্যাচ খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে দিল্লি ক্যাপিটালস আশাবাদী, ম্যাচের আগেই দলে যোগ দিতে পারবেন স্টার্ক।

দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কোচ হেমাঙ্গ বাদানি বলেছেন, “আমরা এখনও ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে এনওসি পাওয়ার অপেক্ষায় রয়েছি। ওরা অনুমতি দিলেই বোঝা যাবে কবে দলে যোগ দেবে” তিনি আরও বলেছেন, স্টার্কের (Mitchell Starc) ফিটনেস ও ওয়ার্কলোড নিয়ে নজর রাখা হচ্ছে। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের ছাড়পত্র নিয়ে ফ্র্যাঞ্চাইজির কিছু করার নেই।

আরও খবর : কলকাতায় কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ করলেন দেব

একই সঙ্গে দিল্লির ক্রিকেট ডিরেক্টর, ভেনুগোপাল রাও বলেছেন, স্টার্কের (Mitchell Starc) দলে যোগ দেওয়া সময়ের অপেক্ষা মাত্র। এদিকে অধিনায়ক অক্ষর প্যাটেল বলেছেন, “স্টার্ক সময়মতো না এলে বিকল্প নিয়ে ভাবা হবে, তবে দলগত ভারসাম্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

উল্লেখ্য, গত মরশুমে ১১টি ম্যাচে ১৪টি উইকেট নিয়েছিলেন স্টর্ক। তবে, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড যদি স্টার্ককে ছাড়পত্র না দেয়, সেক্ষেত্রে টি নটরাজনের উপর দায়িত্ব বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, গত মরশুমে চোটের কারণে দু’টি ম্যাচই খেলতে পেরেছিলেন নটরাজন। তবে বর্তমানে তিনি পুরো ফিট বলেই জানিয়েছে দিল্লি ক্যাপিটালস।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here