কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
হানিমুন বাতিল করেও হল না মেসি দর্শন! মন ভাঙল মহিলা ভক্তের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৯:০২ পিএম
  • / ৮৮ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

কলকাতা: ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির (Lionel Messi) সফরকে ঘিরে আজ সকাল অবধি আবেগে ভাসছিল শহর কলকাতা। কিন্তু বেলা গড়াতেই সেই আবেগ ক্ষোভে পরিণত হয়। কারণ হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuba Bharati Krirangan) হাজারো দর্শক মেসির দর্শনটুকুও পাননি। কারণ যাই হোক না কেন, এতে ভক্তদের মন যে ভেঙেছে, তা নিঃসন্দেহে বলা যায়। কারণ, এদিন এমন ভক্তরাও এসেছিলেন, যারা শুধুমাত্র আর্জেন্টাইন তারকাকে দেখতে হানিমুন অবধি বাতিল (Honeymoon Cancelled) করেছেন।

শনিবার সকালে চূড়ান্ত বিশৃঙ্খলার মাঝে এক লিওনেল মেসির এক মহিলা ভক্ত নজর কাড়েন। তিনি স্টেডিয়ামের কাছে এক প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন, যাতে লেখা ছিল, ‘গত শুক্রবারই বিয়ে করেছি, কিন্তু মেসিকে দেখার জন্য হানিমুন বাতিল করেছি। সংবাদমাধ্যমকে তিনি জানান, “মেসিকে দেখার জন্যই আমরা এখানে এসেছি। প্ল্যাকার্ডটা আমিই লিখেছি। গত শুক্রবার আমার বিয়ে হয়েছে। কিন্তু আমি আর আমার স্বামী সিদ্ধান্ত নিয়েছি, মেসি যেহেতু আমাদের শহরে আসছেন, তাই হানিমুন পরে হবে।”

আরও পড়ুন: রাজু’দার সঙ্গে দেখা করলেন মেসি! খেলেন তাঁর পকেট পরোটা?

এদিন মেসির ওই মহিলা ভক্ত আরও জানান যে, আগেরবার যখন মেসি কলকাতায় এসেছিলেন, তখন তিনি তাঁর দর্শন পাওয়ার সুযোগ পাননি। তিনি বলেন, “২০১১ সালে মেসি কলকাতায় এসেছিলেন, কিন্তু তখন আমরা খুব ছোট ছিলাম। তাই এবার কোনওভাবেই এই সুযোগ হাতছাড়া করতে চাইনি।”

উল্লেখ্য, ২০১১ সালের পর এই প্রথম ভারতে এলেন লিওনেল মেসি। সেবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team