কলকাতা মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বাংলায় ইডি-অ্যাকশন নিয়ে সরব মেহবুবা! মমতাকে ‘বাঘিনী’ বলে দরাজ প্রশংসা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ১২:২১:৩৭ পিএম
  • / ৪৪ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: ভোটের মুখে বাংলায় (West Bengal Assembly Election) ফের ইডি-অ্যাকশন (ED) ঘিরে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের (TMC) অভিযোগ, ইডি (ED) ও সিবিআইয়ের (CBI) মতো কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে রাজ্যকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। দলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই নেতা-মন্ত্রীদের নিশানা করা হচ্ছে।এই প্রেক্ষিতেই ভোটকৌশলী সংস্থা আইপ্যাককে (I-PAC) টার্গেট করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। দলের বক্তব্য, তৃণমূলের ভোট কৌশল ‘চুরি’ করতেই সল্টলেকে আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তল্লাশির নামে গুরুত্বপূর্ণ নথি নেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে।

ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কাগজপত্র থাকা সবুজ ফাইল হাতে বেরিয়ে আসার দৃশ্য ঘিরে শুরু হয় জোর আলোচনা। বাংলায় ইডি-তল্লাশি ঘিরে এবার মুখ খুললেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তাঁর দাবি, বর্তমানে গোটা দেশজুড়েই তল্লাশির রাজনীতি চলছে, যা আগে এভাবে দেখা যায়নি। মেহবুবার কথায়, “কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর শুধু তল্লাশি হত। তখন বেশিরভাগ রাজনৈতিক দল চুপ ছিল।”

আরও পড়ুন: বইমেলার প্রস্তুতি তুঙ্গে, জোর পরিবহণ ও নিরাপত্তায়

তিনি আরও বলেন, “তিনজন প্রাক্তন প্রধানমন্ত্রী গ্রেফতার হয়েছেন। তখনও সকলে নীরব দর্শক ছিল। সংবাদপত্র খুললেই দিনে অন্তত ২০-২৫টি তল্লাশির খবর চোখে পড়ত। এখন সেই ছবিটাই বাংলায় দেখা যাচ্ছে।” তবে এই পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে আলাদা করে তুলে ধরেছেন মেহবুবা। তাঁর স্পষ্ট মন্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় সাহসী। তিনি বাঘিনী। তিনি লড়াই করবেন। কখনও আত্মসমর্পণ করবেন না।”

তবে ইডি এই অভিযোগ নস্যাৎ করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, কয়লা কাণ্ডের তদন্তে এটি রুটিন তল্লাশি। কোনও নথিপত্র নেওয়া হয়নি বলেও জানানো হয়েছে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাহিনী ও এনআইএ তদন্ত নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল? বন্দে ভারত–অমৃত ভারতে মিলবে না রিফান্ড
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team