কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
সল্টলেকে আশাকর্মীদের তুমুল বিক্ষোভ!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৫:১৯ পিএম
  • / ৮৯ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : আট দফা দাবি নিয়ে ফের আন্দোলনে নামলেন আশা কর্মীরা (ASHA Workers)। ২০২৫ সালের ২৩ ডিসেম্বর থেকে এই আন্দোলন শুরু হয়েছিল। বুধবার সেই আন্দোলন গিয়ে পড়ল ১৬ দিনে। এদিন সল্টলেকে (Saltlake) স্বাস্থ্যভবন (Swasthya Bhawan) ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন তাঁরা। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আশাকর্মীরা এদিন স্বাস্থ্যভবনের গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন।

পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পুরস্বাস্থ্য কর্মী ইউনিয়নের নেতৃত্বে এই আন্দোলন শুরু করেছিলেন আশাকর্মীরা (ASHA Workers)। তাঁদের দাবির মধ্যে অন্যতম হল, তাঁদের মাসিক ভাতা ৫ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে করতে হবে ১৫ হাজার টাকা। সঙ্গে রয়েছে বকেয়া টাকা মেটানোর দাবিও। এছাড়া সরকারি ছুটির দাবিও জানিয়েছেন তাঁরা। এর পাশাপাশি সরকারি কর্মীর স্বীকৃতির দাবিও জানিয়েছেন তাঁরা। এদিন আন্দোলনকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে স্বাস্থ্য ভবনের সামনে। বিক্ষোভরত আশাকর্মীদের আটকাতে ব্যারিকেড দিয়েছিল পুলিশ (Police)। কিন্তু সেখানেও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।

আরও খবর : বৃহস্পতিবারও কলকাতায় পারদ নামবে! কত থাকবে তাপমাত্রা?

এদিন স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে আশাকর্মীদের প্রতিনিধিরা বৈঠকও করেন। বৈঠকে ছিলেন স্বাস্থ্য সচিব, ডিএইচএস সহ অন্যান্য আধিকারিক। সূত্রের খবর, আধিকারিকরা আশাকর্মীদের বেশ কিছু দাবি মেনে নিলেও, তা মৌখিক বলেই জানান প্রতিনিধিরা। আশাকর্মীদের তরফে দাবি করা হয়েছে, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা কর্মবিরতি চালিয়ে যাবেন।

তবে তাঁদের দাবি মানা না হলে আগামী ২১ জানুয়ারি তাঁরা আবার স্বাস্থ্যভবনের বাইরে অবস্থান বিক্ষোভ করবেন বলেও জানিয়েছেন আশাকর্মীরা। সেদিন স্বাস্থ্য কর্মীদের সঙ্গে আবার দেখা করবেন প্রতিনিধি দল। আগামীকাল থেকে জেলার বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন বলেও দাবি করেছেন আশাকর্মীরা।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার কী বিদায় নেবে শীত? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team