কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
রাজ্যে বার কাউন্সিলের ভোট ঘোষণার থেকেই অনিয়মের নানা অভিযোগ
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ০১:২৪:৩১ পিএম
  • / ৯৯ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

কলকাতা: পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের ভোট ঘোষণার থেকেই অনিয়মের নানা অভিযোগ উঠেছে। বার কাউন্সিলের নির্বাচনে (WB Bar Councils Voter) নাম নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। অভিযোগ, একাধিক আইনজীবীর নাম বাদ দেওয়া হয়েছে এবং ভুল নাম লেখা হয়েছে। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের বিরুদ্ধে এমনই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন আইনজীবীরা। বিচারপতি কৃষ্ণা রাও-এর এজলাসে মামলার জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন। ১৯ ও ২০ ফেব্রুয়ারি এই নির্বাচন হওয়ার কথা যার জন্য নমিনেশন ফাইলিংয়ের কাজ আজ শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে। মামলার জরুরি ভিত্তিতে শুনানির অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। ৭ জানুয়ারি মামলার শুনানির সম্ভাবনা।

আগামী বছর মার্চের মধ্যে বাংলায় বার কাউন্সিলের নির্বাচন শেষ করতে হবে বলে আগেই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্বাচন তদারকির জন্য মণিপুর হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি কৃষ্ণকুমারের সঙ্গে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়কে দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছে শীর্ষ আদালতের উচ্চপর্যায়ের কমিটি। রাজ্য বার কাউন্সিলের ভোট ঘোষণা হয়েছে। আর তারপর থেকেই অনিয়মের নানা অভিযোগ উঠতে শুরু করেছে। তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ গিয়েছে প্রচুর বলে অভিযোগ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই তালিকা থেকে বাদ পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-সহ অনেকে। তাতেই অবাক হয়েছেন তৃণমূলপন্থী আইনজীবীদের অনেকে। আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য। চন্দ্রিমা ভট্টাচার্যও সদস্য। আর এই নিয়েই এখন জোরদার আক্রমণ শানাচ্ছেন তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ।তাই তাঁরা চিঠি লিখে বার কাউন্সিলকে বিষয়টি জানিয়েছে। ওই চিঠিতেই সবচেয়ে বেশি প্রকৃত ভোটারদের নাম বাদ যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। শুক্রবার খুলবে বার কাউন্সিলের অফিস।

আরও পড়ুন: রাজনীতিতে ‘সক্রিয়’ হতেই দিলীপের দাম্পত্য নিয়ে কুৎসা! সাইবার থানায় অভিযোগ দিলীপপত্নী রিঙ্কুর

সূত্রের খবর, ২০১৮ সালের নির্বাচনে ৩০ হাজার আইনজীবী ভোট দিয়েছিলেন। এখন প্রকাশিত নতুন ভোটার তালিকাতেও ৩০ হাজার মতো ভোটারের নামই রয়েছে। কিন্তু সংখ্যাটা কমপক্ষে ৫৫ হাজার হবে বলে তাঁদের হিসেব। যেহেতু মাঝের বছরগুলির মধ্যে কয়েক হাজার ছেলেমেয়ে আইন পাশ করে বার কাউন্সিলের শংসাপত্র নিয়ে নানা আদালতে কর্মরত। তাঁদের নাম ওঠেনি বলে অভিযোগ। উল্টে আগের তালিকা থেকে বহু নাম বাদ গিয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য লিগ্যাল সেলের প্রাক্তন আহ্বায়ক তরুণ চট্টোপাধ্যায় কাউন্সিলের নানা অনিয়মের বিরুদ্ধে সরব।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team