কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
“গায়ের জোরে বাংলা দখল চাইছে,” ফের বিজেপিকে তোপ মমতার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ০৩:২৭:৩৫ পিএম
  • / ৬৯ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

কলকাতা: আইপ্যাক (I-PAC) দফতর থেকে একের পর এক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বোপরি বিজেপিকে (BJP) তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি ফের পদ্ম শিবিরের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে ভোটের ময়দান দখল করার অভিযোগ তুললেন। তিনি বলেন, “এজেন্সি লাগিয়ে আপনারা নথি লুঠ করেছেন। আমাদের ভোটার লুঠ করছেন। বাংলাকে লুঠ করছেন। এতে করে আপনাদেরই ক্ষতি। আসন শূন্যে নেমে যাবে। প্রধানমন্ত্রী দয়া করে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলান।”

শুধু তাই নয়, বৃহস্পতিবার সল্টলেক থেকে মমতা বলেন, “গায়ের জোরে বাংলা দখল চাইছে। রাজনৈতিক ভাবে লড়াইয়ের চ্যালেঞ্জ। ভোট চুরি করে, তথ্য চুরি করে জিততে চাইছে।” শুধু তাই নয়, এদিন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ‘সীমা পার’ করার অভিযোগ আনেন। তিনি বলেন, “আপনারা সব সীমা পার করে দিয়েছেন।” এর প্রতিবাদে তিনি এদিন বিকেল চারটের সময় সব জেলার ব্লকে ব্লকে প্রতিবাদের ডাক দেন।

আরও পড়ুন: “এটা ক্রাইম,” আইপ্যাকের অফিস থেকে বিস্ফোরক মমতা

প্রতীক জৈন (Pratik Jain) না থাকা অবধি আইপ্যাক দফতরে থাকার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “প্রতীক না আসা পর্যন্ত আমি এখানেই থাকব।” শুধু তাই নয়, হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “আমি সৌজন্যতা দেখাব। চুপচাপ থাকব। এটা আমার দুর্বলতা নয়। কিন্তু যদি আপনারা যদি এ ভাবে সব কিছু ছিনতাই করেন। আমি হজম করব না।”

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team