Placeholder canvas
কলকাতা বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ |
K:T:V Clock
রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিলের নির্দেশ নবান্নের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ০৭:২৭:৪৫ পিএম
  • / ১২০ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ভারত-পাক যুদ্ধের আবহে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল (Government Office Leave Cancelation Order) করা হল। শারীরিক অসুস্থতা বাদ দিয়ে আর কেউ এই মুহূর্তে ছুটি আর পাবেন না, ঘোষণা করে দিল নবান্ন। বৃহস্পতিবার মমতা সাংবাদিক বৈঠকে বলেন, আপনারা কেউ প্যানিক করবেন না। পহেলগানমে জঙ্গিহামলার জবাবে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। অপারেশন সিঁদুরের পর থেকেই পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে সীমান্তে গুলির লড়াই বেড়েছে। দেশজুড়ে জারি উত্তেজনার পরিস্থিতি। এই পরিস্থিতিতে সকলকে একজোট হয়ে কাজের আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নের তরফে ছুটি বাতিলের নির্দেশিকা জারি করা হল।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য কলকাতা পুরসভার সমস্ত কর্মীদের ছুটি বাতিল

নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই ছুটি নিয়ে রেখেছেন সেই ছুটি সব বাতিল করা হল। বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে এই ছুটি বাতিল নির্দেশিকা জারি করল রাজ্য। কোনও সরকারি কর্মী নিজের এলাকা ছাড়তে পারবেন না। যার পোস্টিং যেখানে রয়েছে তিনি আপাতত সেখানেই থাকবেন বলে ঘোষণা করেছে নবান্ন। রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে কন্ট্রোলরুম খোলা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। উত্তরবঙ্গেও একটি কন্ট্রোলরুম খোলা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্য খবর দেখুন

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
আর্কাইভ

এই মুহূর্তে

Почему концентрация усиливает понимание реальности
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
বছরের প্রথম সূর্যগ্রহণ, শুভ সময় আসছে পাঁচ রাশির জীবনে
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
মাধ্যমিক পরীক্ষা, অফিসার ইনচার্জকে বেধড়ক মার প্রধান শিক্ষক, শিক্ষাকর্মী সহ শিক্ষকদের
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
অরিজিৎ-র বাড়িতে ঘুড়ি ওড়ালেন আমির, দুপুরের মেনুতে কী কী ছিল?
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
Почему предвкушение событий порождает сокровенное напряжение
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
বালিগঞ্জ ফ্লাইওভার থেকে ট্রেনের উপরে ঝাঁপ! ঝলসে গেল যুবকের দেহ
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
মুক্তি পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার, কোন ইঙ্গিত রণবীরের?
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
কলকাতায় ভূমিকম্প, জোরালো কম্পন
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
কলকাতায় ভূমিকম্প, জোরালো কম্পন
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
প্রায় একশো বিধানসভার SIR শুনানি সম্পূর্ণ, জানাল নির্বাচন কমিশন
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
প্রেমের রং সবুজ-মেরুন!
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
প্রকাশিত হল CBSC -র অ্যাডমিট কার্ড, পরীক্ষা শুরু ১৭ ফেব্রুয়ারি থেকে
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
রাষ্ট্রপতি শাসনের ইতি, নতুন মুখ্যমন্ত্রী পাচ্ছে মণিপুর, কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
এপস্টিন ফাইলসের ‘বলিউড গাই’ কে? বিতর্কে এই বিখ্যাত পরিচালক
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
‘জিতে ফিরে আবার কথা বলব’ কনফিডেন্ট মমতা
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team