বাইক নিয়ে বিপাকে ধোনি! রাস্তায় বেরিয়েই গুনতে হল জরিমানা! কেন জানেন?

Must Read

ওয়েব ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) যে ক্রিকেট খেলার পাশাপাশি বাইক চালাতে (Bike Riding) ভালোবাসেন, সে কথা অনেকেই জানেন। ভারতীয় দলের বিশ্বজয়ী অধিনায়কের বাড়িতে রয়েছে রকমারি দু’চাকার সম্ভারও। শুধু তাই নয়, এখন প্রায়ই তাঁর জন্মস্থান রাঁচির বিভিন্ন রাস্তায় বাইক চালিয়ে যেতেও দেখা যায় ধোনিকে। কিন্তু এবার এই বাইক চালাতে গিয়েই জরিমানা (Fined) গুনতে তাঁকে।

জানা গিয়েছে, রাঁচিতে (Ranchi) নিজের বাড়ির কাছের একটি ট্রাফিক সিগন্যালেই গতি সীমা লঙ্ঘন (Traffic Rules Violated) করেন ধোনি। সেখানে বসানো ছিল গতি মাপার যন্ত্র। নির্ধারিত গতির থেকে বেশি গতিতে বাইক চালানোর অভিযোগে ‘মোটর ভেহিক্যালস অ্যাক্ট’-এর ১৮৩ নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে ১০০০ টাকার অনলাইন জরিমানা করা হয়েছে। নিয়ম ভাঙার ঘটনায় কোনও ব্যতিক্রম হয়নি, সাধারণ নাগরিকের মতোই জরিমানা গুনতে হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে।

আরও পড়ুন: ICC র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অভিষেক, বরুণ! উন্নতি হার্দিক, ঈশানের! আর কে কোথায়?

এরই মধ্যে জমি সংক্রান্ত বিতর্কেও জড়িয়েছেন ধোনি। ঝাড়খণ্ড হাউজিং বোর্ড তাঁর বিরুদ্ধে জমি অপব্যবহারের অভিযোগ তুলেছে এবং নোটিস পাঠিয়েছে। বোর্ডের চেয়ারম্যান সঞ্জয় লাল পাসোয়ান জানিয়েছেন, রাঁচির হার্মু রোড এলাকায় ধোনিকে বসবাসের উদ্দেশ্যে শর্তসাপেক্ষে জমি দেওয়া হয়েছিল। সেই জমিতে শুধুমাত্র আবাসিক বাড়ি নির্মাণের অনুমতি ছিল, কোনও বাণিজ্যিক ব্যবহার করার কথা নয়।

সব বিতর্কের মাঝেই অবশ্য ক্রিকেটেই মন দিয়েছেন ‘ক্যাপ্টেন কুল’। আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। গত রবিবার থেকেই চেন্নাই সুপার কিংসের জার্সিতে অনুশীলনে নেমে পড়েছেন ধোনি।

দেখুন আরও খবর:

Latest News

প্যারাটিচার-সহ একাধিক কর্মীর বেতন বাড়ল, ১ নভেম্বর থেকে কার্যকর

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে প্যারাটিচার (Para Teacher Salary), শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, ম্যানেজমেন্ট কর্মী-সহ বিভিন্ন স্তরের কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত...

More Articles Like This