কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
সাতসকালে মেট্রো বিভ্রাট! দমবন্ধ অবস্থায় কোচবন্দি শতাধিক যাত্রী
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৩:৪১ এম
  • / ৯১ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

কলকাতা: ছুটির দিন সকালেই ফের মেট্রো (Kolkata Metro) বিভ্রাট। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো মহানায়ক উত্তম কুমার স্টেশনে ঢোকার আগে আচমকা দাঁড়িয়ে পড়ে (Metro Service Disrupted)। একটি বিকট শব্দের পর থমকে যায় ট্রেন। কোচের মধ্যে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। পাওয়ার-কাট (Power Cut) অবস্থায় মেট্রোটি দাঁড়িয়ে থাকে এক ঘন্টার বেশি সময় ধরে। দমবন্ধ অবস্থায় চূড়ান্ত হয়রানির শিকার হন প্রচুর যাত্রী।

সরকারি চাকরির পরীক্ষা থাকায় এদিন সময়ের আগেই শুরু হয় মেট্রো পরিষেবা। বছরের শেষ উইকেন্ডে সকাল থেকেই ভিড় ছিল মেট্রোতে। কিন্তু সেই ছবিটা বদলে যায় সকাল ১১.২০-র দিকে। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো মহানায়ক উত্তম কুমার স্টেশন ঢোকার মুখে আচমকা দাঁড়িয়ে পড়ে।

আরও পড়ুন: এক ধাক্কায় চড়ল পারদ! নতুন বছরের আগেই রাজ্য থেকে শীতের বিদায়?

এরপরেই কোচের মধ্যে বন্ধ হয়ে যায় আলো, এসি। দমবন্ধ পরিস্থিতি তৈরি হয় মেট্রোর মধ্যে। শতাধিক যাত্রী আটকে পড়েন কোচের ভেতর। বারবার ড্রাইভারের সাথে যোগাযোগ করা হলেও দরজা খোলেনি। জানানো হয়, আচমকা অপ্রত্যাশিতভাবে মেট্রোর মধ্যে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। প্রায় আধঘন্টা পর যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

এদিকে এই বিভ্রাটের কারণে শহীদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত বন্ধ রয়েছে আপ লাইনের মেট্রো পরিষেবা। তবে ময়দান থেকে দক্ষিণেশ্বর অবধি পরিষেবা চালু রয়েছে। এদিকে ডাউন লাইনে পরিষেবা স্বাভাবিক রয়েছে বলেই জানানো হয়েছে কলকাতা মেট্রোর তরফে।

দেখুন আরও খবর: 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team